ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি রংপুরে সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার খিলগাঁওয়ে হাসপাতালে আগুন রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ বিএনপির দুই নেতা সব পদ থেকে বহিষ্কার সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী ‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী, ফুটেজ প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি’ হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে ধরা ২ ভাই ‘আমার পুলাডারে তারা মাইরা ফেলাইছে, পুলাডারে মাটির ঘরে রাইখা আইলাম’

২৫ সেকেন্ডে ২৩ বার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয় ইকবালকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩১৪ বার পড়া হয়েছে

এবার বগুড়ায় পেট্রলপাম্পের কর্মকর্তা ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় রাকিবুল ইসলাম ওরফে রতনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিবুল ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, হত্যার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ভিডিওতে দেখা গেছে, ঘুমন্ত ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করতে সময় লেগেছে ২৫ সেকেন্ডের মতো। হাতুড়ি দিয়ে ২৩ বার ইকবালকে আঘাত করা হয়। পরে মৃত্যু নিশ্চিত হলে রাকিবুল পালিয়ে যায়।

বগুড়া জেলা ডিবির ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পেট্রলপাম্পের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হত্যা করেন রাকিবুল।

তেল চুরি নিয়ে মিথ্যা অভিযোগে মারধরের প্রতিশোধ নিতে তিনি এ হত্যাকাণ্ড ঘটান বলে পুলিশের কাছে দাবি করেন রাকিবুল। হত্যার পর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈরের মৌচাক এলাকায় গিয়ে আত্মগোপন করেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল হত্যার দায় স্বীকার করেছেন।

এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে এ হত্যাকাণ্ড ঘটে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি

২৫ সেকেন্ডে ২৩ বার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয় ইকবালকে

আপডেট সময় ০৪:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫