ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উত্তর কোরিয়ার বিপরীতে একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া এনসিপি নেতারা সুযোগের অভাবে সৎ: রাশেদ খাঁন রাজনীতিতে ত্যাগীরা শ্রমিকের মতো, সুবিধা ভোগ করে এসি রুমে বসে টিভি দেখা সুবিধাবাদীরা: নয়ন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে নেমে মেয়র-এমপিদের নাটক আর দেখতে চাই না: সারজিস ‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায় কক্সবাজারে ঘুরতে এসে বাসের চাকায় পিষ্ট যুবক, মরদেহ সড়কে ফেলে পালাল সফরসঙ্গীরা পুলিশের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে গণপতি চক্রবর্তীর পরিবার

নারী কমিশনের প্রস্তাব পতিত স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নের দলিল: মহিলা ফোরাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৬৭৫ বার পড়া হয়েছে

এবার নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে মহিলা ফোরাম। রবিবার (১৮ মে) বিকেলে নগরীর শিববাড়ি (শহীদ মীর মুগ্ধ চত্বর) মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের জমা দেওয়া ১০টির মতো প্রস্তবনা সরাসরি কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। নারী কমিশনের এই সংস্কার প্রস্তাব প্রমাণ করে, এটা পতিত ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পক্ষের একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের দলিল। সুতরাং এ প্রস্তাবনা শুধু বাতিলই নয়, পুরো ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ বাতিল করতে হবে।

খুলনা মহিলা ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সাখিয়া বেগমের সভাপতিত্বে ও সদস্যসচিব ফাতমা হক লাকির পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন নারী নেত্রী ডাক্তার রুখসানা সুলতানা, ফাতিমা বেগম, নাজমুন্নেসা, সাইয়েদা নাসরিন সুলতানা রোজী, রেবেকা সুলতানা, সালমা আতিকা, শাহানারা বেগম, দোররোশ শাহার লাকি, নাসরিন জামান, সাহিদা খাতুন প্রমুখ।

বক্তারা সব পর্যায়ের বিশেষজ্ঞ ও ধর্মীয় স্কলারদের নিয়ে একটি ইনক্লুসিভ কমিটি গঠন করে ন্যায্যতার ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা প্রণয়নের জোর দাবি জানান। বক্তারা বলেন, কমিশনের বেশ কিছু সুপারিশ বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে রাষ্ট্রের সাংঘর্ষিক অবস্থান তৈরি করবে।

‘সমাজ বনাম রাষ্ট্র’ এবং ‘ধর্ম বনাম নারী’কে মুখোমুখি দাঁড় করিয়েছে এই বিতর্কিত প্রতিবেদন। কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনের পাতায় পাতায় ধর্মকে নারী বৈষম্যের অন্যতম কারণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। দেশের সচেতন নারী সমাজ প্রস্তাবিত এ সুপারিশকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উত্তর কোরিয়ার বিপরীতে একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া

নারী কমিশনের প্রস্তাব পতিত স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নের দলিল: মহিলা ফোরাম

আপডেট সময় ০৭:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫