ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রামের ৪০ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ঢাকার চারদিকে ৮ লেনের রাস্তা করবে সরকার গাজায় হামলায় হামাস কমান্ডার নিহতের দাবি ইসরায়েলি বাহিনীর মন্ত্রিসভায় রদবদল আসছে আজ কিমের সঙ্গে বৈঠকে বসতে চান ট্রাম্প, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা ভারতে ককরোচ নেতাদেরকে ‘দেশদ্রোহী’ ও ‘পাকিস্তানি’ আখ্যা দিয়ে হামলা যুক্তরাষ্ট্রে নতুন করে ছড়াচ্ছে করোনাভাইরাস ইরানকে একঘরে করতে ট্রাম্পের পরিকল্পনায় বড় বাধা চীন-রাশিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মশাল মিছিল

টি–২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলকে মুস্তাফিজুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি–২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাঁ–হাতি পেসার মুস্তাফিজুর রহমান। এ ক্ষেত্রে তিনি ছাড়িয়ে গেছেন দেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

সাকিব আল হাসান টি–২০ আন্তর্জাতিকের ১২৬ ইনিংসে নিয়েছেন ১৪৯ উইকেট। আর মুস্তাফিজ মাত্র ১১৭ ইনিংসে দেড়শ’ উইকেট পূর্ণ করেছেন। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি–২০ অভিষেক হয় কাটার মাস্টারখ্যাত ফিজের।

বর্তমানে আন্তর্জাতিক টি–২০ ফরম্যাটে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি মুস্তাফিজুর রহমান। সমান সংখ্যক (১৫০) উইকেট নিয়ে তার সঙ্গে যৌথভাবে আছেন নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ শোধি, যদিও শোধিকে এ কীর্তি গড়তে চারটি বেশি ম্যাচ খেলতে হয়েছে।

টি–২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালিক আফগানিস্তানের রশিদ খান (১০৩ ইনিংসে ১৭৩ উইকেট)। তার পরে আছেন নিউজিল্যান্ডের অবসর নেওয়া পেসার টিম সাউদি (১২৩ ইনিংসে ১৬৪ উইকেট)।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ৪০ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

টি–২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলকে মুস্তাফিজুর রহমান

আপডেট সময় ১০:৪৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫