ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি রংপুরে সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার খিলগাঁওয়ে হাসপাতালে আগুন রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ বিএনপির দুই নেতা সব পদ থেকে বহিষ্কার সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী ‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী, ফুটেজ প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি’ হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে ধরা ২ ভাই ‘আমার পুলাডারে তারা মাইরা ফেলাইছে, পুলাডারে মাটির ঘরে রাইখা আইলাম’

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর পক্ষের আইনজীবী হিসেবে লড়বেন জেড আই খান পান্না

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় সাতজনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেড আই খান পান্না নিজেই এ কথা জানান। এর আগে তিনি হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেন। এরপর ইনুর পক্ষে আইনি লড়াই করার জন্য ট্রাইবুনালে ওকালতনামা দাখিল করেন জেড আই খান পান্না।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে কাজ করছে না, বিচার বিভাগ সেই বিচ্যুতির বাইরে নয় বলেও মন্তব্য করেন জেড আই খান পান্না। গণমাধ্যমের প্রশ্নে সুপ্রিম কোর্টের সিনিয়র এ আইনজীবী বলেন, চারিদিকে মব কালচারের দৌরাত্ম্যে ন্যায্যতা পথ হারিয়েছে। সেই সুযোগ কাজে লাগাচ্ছে রাষ্ট্র। সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হকের পক্ষে আইনি লড়াই করবেন বলেও জানান তিনি।

এসময় হত্যার সঙ্গে জড়িত যে কারও সাজা হওয়া উচিত মন্তব্য করে মৃত্যুদণ্ড সাজার বিরুদ্ধে তার নৈতিক অবস্থানও তুলে ধরেন জেড আই খান পান্না।

এদিন হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করার কথা না থাকলেও মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরের জন্য তাকে উপস্থিত করা হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ২৯ সেপ্টেম্বর এ মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর পক্ষের আইনজীবী হিসেবে লড়বেন জেড আই খান পান্না

আপডেট সময় ০৪:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫