ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

শুরুতেই ভারতকে চাপে ফেললো পাকিস্তান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

এশিয়া কাপের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (২৮ সেপ্টেম্বর) টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত।

পাকিস্তানের হয়ে ওপেনিং জুটিতে শাহিবজাদা ফারহান ও ফখর জামান যোগ করেন ৮৪ রান। ফারহান ৩৮ বলে ৫৭ রান করে আউট হলে শুরু হয় ব্যাটিং ধস। ২১ রানের ব্যবধানে হারায় ৭ উইকেট। কুলদীপ যাদব একাই ৩ উইকেট নেন ১৭তম ওভারে। শেষ পর্যন্ত পাকিস্তান ১৪৬ রানে গুটিয়ে যায়।

ফারহান ও ফখর ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। কুলদীপ যাদব ৪ উইকেট, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও বুমরাহ নেন ২টি করে উইকেট।

জবাবে ভারতের শুরুটা ভালো হয়নি। অভিষেক শর্মা ৫ রান, সূর্যকুমার যাদব ১ রান ও শুভমান গিল ১২ রান করে দ্রুত ফেরেন। ফাহিম আশরাফ নেন ২ উইকেট এবং শাহিন আফ্রিদি নেন ১ উইকেট। ছোট লক্ষ্য তাড়া করেও শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

শুরুতেই ভারতকে চাপে ফেললো পাকিস্তান

আপডেট সময় ১১:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫