ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে বাস্তবে রূপ নিতে যাচ্ছিল ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, বাথরুমে বন্দি ছাত্রীকে অবশেষে উদ্ধার অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন বাউফলের পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির মানবতার স্পর্শ সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক ম্যাচ হারের পর ভিনিসিউসকে বায়ার্নের মাঠে রেখেই চলে গেল রিয়ালের বাস মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক সন্ধ্যায় সাবেক অধিনায়কদের ক্যাপ্টেনস কার্ড দেবে বিসিবি আমার স্বামীকে হাত-পা বেঁধে পেট কেটে সিমেন্টের বস্তায় বেঁধে হত্যা করা হয়: বিডিআর সদস্যর স্ত্রী

৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদানের খবরের তীব্র প্রতিবাদ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৮২ বার পড়া হয়েছে

৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদানের খবরের প্রতিবাদ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে ভোলা জেলা শাখার আমির ও সেক্রেটারি যথাক্রমে মুহাম্মদ জাকির হুসাইন ও মো. হারুনুর রশীদ বলেন, ৩০ সেপ্টেম্বর কয়েকটি গণমাধ্যমে দেখতে পেলাম জামায়াতের ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। খবরটি সম্পূর্ণই মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা ওই খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জামায়াত নেতারা বলেন, প্রকৃত ঘটনা আজ থেকে এক বছরেরও বেশি সময় আগে ২০২৪ সালের ০৫ জুলাই মো. ওমর ফারুককে অর্থ কেলেংকারী, সংগঠনের ফান্ডে উদ্বৃত্ত অর্থ জমা না দেওয়া ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মো. ওমর ফারুকসহ কারও সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো ধরনের সম্পর্ক নেই। যারা এ ধরনের ভুল তথ্য প্রচার করেছেন, তারা হলুদ সাংবাদিকতার কাজ করেছেন।

তারা আরও বলেন, সংশ্লিষ্ট এলাকার নেতাদের সঙ্গে যোগাযোগ করে সঠিক সংবাদ প্রচার করা উচিত ছিল। ভবিষ্যতে এ ধরনের ভুল তথ্য প্রচার না করার অনুরোধ করছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে বাস্তবে রূপ নিতে যাচ্ছিল ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, বাথরুমে বন্দি ছাত্রীকে অবশেষে উদ্ধার

৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদানের খবরের তীব্র প্রতিবাদ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার

আপডেট সময় ১০:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫