ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ ছাত্রদল নেতাকে বেধ’ড়’ক পি’টি’য়ে হাসপাতালে পাঠাল নি’ষি’দ্ধ ছাত্রলীগ তারা দুজন আমার লাইফের পার্ট: শাকিব খান শ্রীলঙ্কায় বাংলাদেশের পতাকায় সাকিবের অটোগ্রাফ, ভাইরাল নেট দুনিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ তথ্যপ্রবাহ বন্ধে পলককে ‘ইন্টারনেট স্লো’ করার নির্দেশ ওবায়দুল কাদের কাদের ইন্টারনেট স্লো করে দিতে বললে-পলক বলেন, নেত্রীর পারমিশনটা নিয়ে নেই নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী কর্মী দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট? সোশ্যাল মিডিয়ায় আক্র’ম’ণা’ত্ম’ক বক্তব্য ব’ন্ধ করুন : জামায়াত আমির

সোশ্যাল মিডিয়ায় আক্র’ম’ণা’ত্ম’ক বক্তব্য ব’ন্ধ করুন : জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আলেমদের দায়িত্ব শুধু মসজিদে ইমামতি, ওয়াজ-নসিহত বা খুতবার মধ্যে সীমাবদ্ধ নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জাতির ক্রান্তিলগ্নে সঠিক পথনির্দেশনা, নেতৃত্ব ও আদর্শিক ভূমিকা পালনে আলেমদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় উলামা বিভাগের জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‘মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, আলেমদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে ভিন্নমতের কারণে কাউকে অসম্মান বা কটূক্তি করা উচিত নয়। কেউ সমালোচনা করলেও পাল্টা কটূক্তি না করে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনামূলক ও আক্রমণাত্মক বক্তব্য ছড়ানো বন্ধের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, প্রতিপক্ষের জন্য দোয়া করতে হবে এবং তার বক্তব্যে কল্যাণকর কিছু থাকলে তা গ্রহণ করতে হবে। আক্রমণের জবাবে পাল্টা আক্রমণ নয়, বরং ধৈর্য ও সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের মুসলিম সমাজে আলিয়া ও কওমি—দুই ধারার শিক্ষারই প্রয়োজন রয়েছে। কোনো একটি ধারাকে বাদ না দিয়ে উভয় ধারার আলেম ও শিক্ষিত মানুষকে সম্মান ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে।

জ্ঞান, গবেষণা ও দক্ষতার গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, একটি জাতি জ্ঞান ও গবেষণায় যত এগিয়ে যায়, বিশ্বে নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও তত বাড়ে। তাই ইসলামি ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায়ও গুরুত্ব দিতে হবে।

রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও বিভিন্ন যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপের আগে তথ্য সংগ্রহ, পরিস্থিতি বিশ্লেষণ ও প্রস্তুতি নেওয়া জরুরি। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য, গবেষণা, দক্ষতা ও প্রস্তুতির কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, তারা যুদ্ধ চান না, শান্তি চান। তবে কেউ আক্রমণ চাপিয়ে দিলে আত্মরক্ষার প্রস্তুতি থাকা প্রয়োজন।

কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, মানবতার বিজয় চান উল্লেখ করে জামায়াত আমির বলেন, মানুষের কল্যাণ, নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করাই ন্যায়ভিত্তিক সমাজের অন্যতম লক্ষ্য।

দেশে মানুষের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে উল্লেখ করে বিশেষ করে নারীর নিরাপত্তা নিশ্চিতে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় হিসেবে তুলে ধরার পাশাপাশি উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেন।

দেশের সব ধর্ম, বর্ণ ও ভাষার মানুষকে সম্মানের সঙ্গে ধারণ করে একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, পারস্পরিক সম্মান, ঐক্য, নৈতিকতা, জ্ঞানচর্চা ও আত্মসংযমের মাধ্যমেই সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলেমদের সরাসরি যোগাযোগ রয়েছে। তাই মানুষের কাছে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দেওয়া এবং সমাজ পরিবর্তনে আলেমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সম্মেলনে মাদরাসা ও কলেজে ইসলামি শিক্ষা সংকোচন বন্ধ, ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ, ইমাম-মুয়াজ্জিনদের সার্ভিস রুল ও পে-স্কেল বাস্তবায়নসহ মোট সাতটি প্রস্তাব উত্থাপন করা হয়। ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে মুসলিমদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবিও জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ ছাত্রদল নেতাকে বেধ’ড়’ক পি’টি’য়ে হাসপাতালে পাঠাল নি’ষি’দ্ধ ছাত্রলীগ

সোশ্যাল মিডিয়ায় আক্র’ম’ণা’ত্ম’ক বক্তব্য ব’ন্ধ করুন : জামায়াত আমির

আপডেট সময় ১১:১০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬