ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তীব্র যন্ত্রণায় ভুগছেন বাইডেন ১০ ছাত্রদল নেতাকে বেধ’ড়’ক পি’টি’য়ে হাসপাতালে পাঠাল নি’ষি’দ্ধ ছাত্রলীগ তারা দুজন আমার লাইফের পার্ট: শাকিব খান শ্রীলঙ্কায় বাংলাদেশের পতাকায় সাকিবের অটোগ্রাফ, ভাইরাল নেট দুনিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ তথ্যপ্রবাহ বন্ধে পলককে ‘ইন্টারনেট স্লো’ করার নির্দেশ ওবায়দুল কাদের কাদের ইন্টারনেট স্লো করে দিতে বললে-পলক বলেন, নেত্রীর পারমিশনটা নিয়ে নেই নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী কর্মী দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট?

তথ্যপ্রবাহ বন্ধে পলককে ‘ইন্টারনেট স্লো’ করার নির্দেশ ওবায়দুল কাদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের—এমন দাবি করেছে প্রসিকিউশন।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই ফোন করে পলককে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। ওই কথোপকথনের একটি কল রেকর্ড আজ রোববার ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদেরের নির্দেশের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে প্রথমে ইন্টারনেটের গতি কমানো হয়। পরে ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।

ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাতজনের বিরুদ্ধে চলমান মামলায় অভিযোগের প্রমাণ হিসেবে কল রেকর্ডটি উপস্থাপন করা হয়েছে।

প্রসিকিউশনের আরও দাবি, জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোনও ব্যবহার করা হয়েছিল। এসব অভিযানের তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সে উদ্দেশ্যেই ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয়।

ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে কল রেকর্ডটির সত্যতা যাচাইয়ের পরই সেটিকে মামলার তথ্য-প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তীব্র যন্ত্রণায় ভুগছেন বাইডেন

তথ্যপ্রবাহ বন্ধে পলককে ‘ইন্টারনেট স্লো’ করার নির্দেশ ওবায়দুল কাদের

আপডেট সময় ১১:৪৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬