ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে শেষ পর্যন্ত লড়ব: সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়ে ফ্রান্সের রিমা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

এবার স্বাধীনতা অর্জনে শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না—এমন প্রত্যয় জানিয়েছেন সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়া ফ্রান্সের রাজনীতিবিদ রিমা হাসান।

এদিকে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা বিশ্ব অর্থনীতি অচল করে দেয়ার আহ্বান জানিয়েছেন। ইসরাইলকে রুখে দিতে দেশে দেশে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান।

ফিলিস্তিনের পতাকা হাতে একটি ভিডিও প্রকাশ করেছেন রিমা। সুমুদ বহরে থাকা তার জাহাজটি গাজা উপত্যকার খুব কাছে পৌঁছে ইসরাইলি হামলার শিকার ও জব্দ হয়। গাজায় গণহত্যা বন্ধের দাবি এবং ফ্লোটিলা মিশন শেষ করার আহ্বান জানিয়েছেন রিমা।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে শেষ পর্যন্ত লড়ব: সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়ে ফ্রান্সের রিমা

আপডেট সময় ১২:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫