ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘শিক্ষকতা সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম’-শিক্ষামন্ত্রী ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’—বিদায়ের ইঙ্গিত দিলেন রোনালদো খামেনির মরদেহ ইরাকে নেওয়া হচ্ছে কেন? লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের ‘ফিলিস্তিনের সমর্থনের কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে’ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ ইরানি নেতাদের নিশ্চিহ্ন করার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর

স্ত্রীর পোস্ট ঘিরে আলোচনায় আবু ত্ব-হা মুহাম্মদ আদনান: ‘ভুল বোঝাবুঝির অবসান, সব ঠিক আছে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১২২৮২ বার পড়া হয়েছে

ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ঘিরে সম্প্রতি ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি শুরু হয় তার স্ত্রী সাবিকুন নাহার সারাহর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টে সারাহ অভিযোগ করেন, তার স্বামী আবু ত্ব-হা বিমানবালা জরিনা জাবিনের সঙ্গে পরকীয়ায় জড়িত। পাশাপাশি তিনি দাবি করেন, আদনানের প্রতিষ্ঠানে নারী-পুরুষের অবাধ মেলামেশা চলে, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে।

তবে একদিন পরেই সারাহ আগের পোস্টটি মুছে ফেলেন এবং নতুন একটি পোস্টে স্বামীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। সেখানে তিনি জানান, কিছু হিংসুক ব্যক্তি তাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিল, যা যাচাই করে তিনি বুঝতে পারেন—সেসব অভিযোগ ভিত্তিহীন। তিনি স্বীকার করেন, ষড়যন্ত্রের শিকার হয়েই তিনি পূর্বের পোস্টটি করেছিলেন।

এরপর আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিজেও একটি দীর্ঘ ফেসবুক পোস্টের মাধ্যমে পুরো ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, স্ত্রীর পোস্টগুলো তার ভালোবাসা ও আবেগের বহিঃপ্রকাশ মাত্র, ভুল বোঝাবুঝির কারণে এমনটা ঘটেছে। আদনানের ভাষায়, “আমার স্ত্রী অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন—এটাই আমার জন্য যথেষ্ট।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শিক্ষকতা সদকায়ে জারিয়া অর্জনের অন্যতম বড় মাধ্যম’-শিক্ষামন্ত্রী

স্ত্রীর পোস্ট ঘিরে আলোচনায় আবু ত্ব-হা মুহাম্মদ আদনান: ‘ভুল বোঝাবুঝির অবসান, সব ঠিক আছে’

আপডেট সময় ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫