শরীয়তপুরের সখিপুরে স্ত্রী তালাক দেওয়ায় আব্দুর রহিম (২৩) নামের এক অনার্স শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে চরভাগা ইউনিয়নের পশ্চিম মনাই হাওলাদারকান্দি গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আব্দুর রহিম ওই গ্রামের শাজাহান দেওয়ানের ছেলে এবং নড়িয়া সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে প্রেমের সম্পর্কের পর সামিয়া নামের এক তরুণীকে বিয়ে করেন রহিম। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। সম্প্রতি সম্পর্কের অবনতি হলে সামিয়া সোমবার রহিমকে তালাকের কাগজ পাঠান। বিষয়টি মেনে নিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
মঙ্গলবার বিকেলে নিজের ঘরে দরজা বন্ধ করে আত্মহত্যা করেন রহিম। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রহিমের বাবা শাজাহান দেওয়ান বলেন, “আমার ছেলেটা মেয়েটাকে খুব ভালোবাসত। কাল তালাকের কাগজ আসার পর থেকে কিছু খায়নি। আজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, পরে দেখি বিছানায় পড়ে আছে।”

ডেস্ক রিপোর্ট 























