ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের ‘ফিলিস্তিনের সমর্থনের কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে’ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ ইরানি নেতাদের নিশ্চিহ্ন করার হুমকি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর নরওয়ের ফুটবল ইতিহাসে এটি সবচেয়ে পাগলাটে রাত: হালান্ড ৪০ বছর পর বিশ্বকাপে পেনাল্টি মিস করল ব্রাজিল ভারত নামে একটি ছোট দেশ ইসরায়েলের বড় সমর্থক: নেতানিয়াহু মেলোনিকে নিয়ে ট্রাম্পের পোস্টে নতুন বিতর্ক, ‘রেস্ট্রেইনিং অর্ডার’ মন্তব্যে কূটনৈতিক উত্তেজনা আমার সঙ্গে চালাকি চলবে না: নরওয়ের গোলকিপারকে নেইমার হালান্ডের রাতের অদ্ভুত অভ্যাস! মুখে টেপ লাগিয়ে ঘুমান কেন, জানাল বিজ্ঞান

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন এরদোয়ান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

এবার ইসরায়েল ও হামাসের মধ্যে গাজার যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি হওয়ায় বৃহস্পতিবার সন্তুষ্টি প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। একই সঙ্গে তিনি যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

এরদোয়ান তার এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘হামাস-ইসরায়েল আলোচনার ফলস্বরূপ গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মি. ট্রাম্পকে ধন্যবাদ জানাই, যিনি ইসরায়েল সরকারকে যুদ্ধবিরতির পথে আনতে প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করেছেন।

আলোচনায় ঘনিষ্ঠভাবে যুক্ত তুরস্ক মিসরের রিসোর্ট শহর শার্ম আল-শেখে অনুষ্ঠিত আলোচনায় একটি প্রতিনিধিদল পাঠিয়েছে। তারা এই চুক্তির কঠোর বাস্তবায়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বলেও জানান এরদোয়ান।

মিসরে বৃহস্পতিবার স্বাক্ষরিত হতে যাওয়া এই চুক্তির আওতায় গাজায় অবশিষ্ট বন্দিদের মুক্তি দেওয়া হবে, যা দুই বছরের বিধ্বংসী যুদ্ধের অবসানের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লাল কার্ড দেখার পরও খেলবেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়, ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন এরদোয়ান

আপডেট সময় ০২:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫