ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানকেও ভারতের মতো জবাব দেওয়া হবে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

এবার আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্তে টানা সংঘর্ষ চলছে। শনিবার সীমান্তবর্তী এলাকাগুলোতে আফগান বাহিনীর গোলাবর্ষণের পর তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এ প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেছেন, ‘আফগানিস্তানকে ইটের বদলে পাথর দিয়ে জবাব দেওয়া হচ্ছে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বেসামরিক জনগণের ওপর আফগান বাহিনীর হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। পাকিস্তানের সাহসী বাহিনী যে জবাব দিয়েছে, তা একটি বার্তা বহন করে। এতে উসকানির কোনো জায়গা নেই।’ তিনি আরও বলেন, ‘আমাদের সেনাবাহিনী সজাগ ও তৎপর। জনগণ সেনাবাহিনীর পাশেই রয়েছে।

পাক বাহিনীর দাবি, আফগানিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে পাল্টা হামলা চালিয়ে গুরুতর ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে। হামলায় আর্টিলারি, ট্যাংক, হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে

আফগান বাহিনীর হামলায় পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররাম, ডার, চিত্রাল এবং বালোচিস্তানের বারামচা এলাকার সেনা চৌকিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও নিশ্চিত করেছে পাক নিরাপত্তা বাহিনী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানকেও ভারতের মতো জবাব দেওয়া হবে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:৩১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫