ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদে ৬ জনের মৃত্যু, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ পান করে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সদর থানা পুলিশ। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে পাঁচজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন—শঙ্করচন্দ্র গ্রামের লাল্টু (৪৫), শংকরচন্দ্র মাঝের পাড়া শহীদ মোল্লা (৫০), টাওয়ার পাড়ার ছমির উদ্দীন (৫৫), খাজুরা গ্রামের সেলিম (৩৮), পিরোজখালী পূর্ব পাড়ার লালটু (৩৮) এবং নফরকান্দী গ্রামের খেদের আলী (৫৫)। মৃতরা সবাই দিনমজুর ও শ্রমিক।

গত ১০ অক্টোবর ডিঙ্গেদহ এলাকার একটি গোপন স্থানে প্রায় ১০–১২ জন বিষাক্ত মদ পান করেন। পরদিন তিনজনের মৃত্যু হয়। রোববার রাতে আরও তিনজন অসুস্থ হয়ে সদর হাসপাতালে এলে দুজন মারা যান, একজন এখনো চিকিৎসাধীন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ডিঙ্গেদহ বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ বিক্রি চলছে, প্রশাসনের উদাসীনতার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যালকোহলিক পয়জনিংয়ের কারণে এসব মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদে ৬ জনের মৃত্যু, আরও বাড়তে পারে মৃতের সংখ্যা

আপডেট সময় ১০:০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫