ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার লাল কার্ড দেখার পরও ট্রাম্পের হস্তক্ষেপে খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার! যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া খামেনির শাহাদাতের পেছনে যারা জড়িত তাদের ছাড় নয়: ইরানের সেনাপ্রধান নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার? গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি ব্রাজিল ম্যাচের আগে হঠাৎ অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের হামলা, চাঁদাবাজি, মারধরের ঘটনায় জাহাজভাঙ্গা শিল্পে তোলপাড়, পুলিশ নির্বিকার: হতাশ শিল্প মালিকরা

পঞ্চগড়ে জামায়াত নেতা স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পরিকল্পিত হত্যার অভিযোগ, তিনজন আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৩৯৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে জামায়াতে ইসলামের এক ওয়ার্ড সভাপতি স্বামীর বিরুদ্ধে স্ত্রীর বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে।

নিহত মুন্নি আরা বেগম খুশি সর্দারপাড়া গ্রামের জুলফিকার আলীর স্ত্রী। জুলফিকার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি। আটককৃতরা হলেন নিহত মুন্নি বেগমের শ্বশুর আবুল কালাম, শাশুড়ি রাহেলা বেগম এবং ভাগিনা গোলাম রব্বানি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৩ অক্টোবর পারিবারিক কলহের জেরে মুন্নি বেগমকে মারধর করা হয়। প্রতিবেশীদের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হলেও ১৪ অক্টোবর বাসায় ফিরে আবারও মারধর করা হয়, ফলে মুন্নি বেগম মারা যান। জুলফিকার আলী ঘটনা ঢাকতে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার নাটক করার চেষ্টা করেন।

বোদা থানার উপ-পরিদর্শক খুরশিদ আলম জানান, সুরতহালে মরদেহের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। নিহত মুন্নি বেগমের পরিবার অভিযোগ করেছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহতের বাবা মহিদুল ইসলাম বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর আগে পারিবারিক কলহ নিয়ে কয়েকবার শালিশ হয়েছে। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

বোদা থানার পরিদর্শক রেজওয়ানুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। বর্তমানে পরিবার পক্ষ থেকে মামলা দায়ের হয়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

পঞ্চগড়ে জামায়াত নেতা স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পরিকল্পিত হত্যার অভিযোগ, তিনজন আটক

আপডেট সময় ১০:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫