ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি মরক্কোর কাছে ৩-০ গোলে হারল কানাডা মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল, গণরায় বাস্তবায়নের দাবি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার: আনচেলত্তি ৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা যাদের ডাকে সন্তান মারা গেলো তারাই খোঁজ নেয় নাই: জুলাই শহীদের মা স্বপ্নের নেতা তারেক রহমানের বাংলাদেশ গড়ব আমরা: মির্জা ফখরুল ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে: মমতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা

‘আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে বিএনপি’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

এবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, একটি অপশক্তি এবং পরাজিত ফ্যাসিস্ট সরকারের দোসর দেশ নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করে আসছে। সকল চক্রান্তকে উপেক্ষা করতে আজকে যুবদলের একটি আওয়াজ আমরা দেখেছি। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) বিজয়ী করার লক্ষ্যে আমরা শপথ বাক্য পাঠ করেছি। এতে প্রতীয়মান হয় আমাদের নেতা তারেক রহমান রাজনীতিতে আশা আকাঙ্খার প্রতীক। বিএনপি আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। এজন্য যুবদলকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।

আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুর আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। র‍্যালিটি শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

খায়ের ভূঁইয়া আরও বলেন, তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। এক কোটি বেকার যুবককে কাজে লাগানোর শপথ নিয়েছেন। ভাতা দেবেন, পরবর্তী পর্যায়ে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। বিএনপি এ দেশের মানুষের মধ্যে জনমত সৃষ্টি করবে। বিদেশে আর টাকা পাচার হবে না। হাজার-কোটি টাকা যারা পাচার করেছে, তাদের সাথে আজকে যারা সখ্যতা করে তারা আগামী নির্বাচনকে বানচাল করতে চায়। যুবদল একাই সেই ষড়যন্ত্র রুখে দিতে পারবে।

জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা হাফিজুর রহমান, মাহবুবুর রহমান লিটন, আব্দুল করিম ভূঁইয়া মিজান, শাহ মো. এমরান, কামরুজ্জামান সোহেল, ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান ও লক্ষ্মীপুর পৌর যুবদলের আহবায়ক ফয়েজ আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের বিপক্ষে ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

‘আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে বিএনপি’

আপডেট সময় ০৩:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫