ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীর আত্মহত্যা মামলায় হাজিরা শেষে নাট্যাভিনেতা আলভী বললেন, ‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী’ এবার ভয়াবহ দুর্যোগের ঝুঁকিতে ভারত, দুই রাজ্যে উচ্চ সতর্কতা মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী ১২৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যাকবলিত এলাকায় পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী ‘কোনো মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার না হয়’ রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি হঠাৎ ৪ লাখ ভোল্টের বিদ্যুতের খুঁটির মাথায় উঠে পড়ল যুবক

শাটডাউনে চাকরি হারিয়ে ফুটপাতে খাবার বিক্রিতে নেমেছেন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

চলমান শাটডাউনে স্থবির ৭০ হাজার কর্মকর্তা, হিমশিম দৈনন্দিন জীবন

যুক্তরাষ্ট্রে অব্যাহত শাটডাউনের ফলে বিপাকে পড়েছেন হাজারো সরকারি কর্মকর্তা। প্রায় ৭০ হাজার ফেডারেল কর্মীকে বেতন ছাড়াই বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এতে একসময় স্বচ্ছল জীবনে অভ্যস্ত কর্মকর্তাদের এখন সংগ্রাম করে দিন পার করতে হচ্ছে।

গায়ে থ্রি-পিস স্যুট, গলায় টাই—পেশায় একজন সরকারি আইনজীবী আইজ্যাক স্টেইন। কিন্তু গত এক মাস ধরে তাকে দেখা যায় ফুটপাতে খাবার বিক্রি করতে। শাটডাউনের আগে এটি ছিল তার অবসর সময়ের একধরনের শখ, কিন্তু এখন এটিই তার প্রধান আয়ের উৎস।

একই বাস্তবতায় পড়েছেন যুক্তরাষ্ট্রের আরও কয়েক হাজার কর্মকর্তা। বেতন বন্ধ থাকায় সংসার চালাতে গিয়ে এখন অনেকেরই লজ্জা ভুলে বিনামূল্যে খাদ্য সহায়তার লাইনে দাঁড়াতে হচ্ছে।

সাবেক ইউএসএআইডি কর্মকর্তা এমি উকলো জানান, মাত্র ১৩ মাসের মেয়েকে নিয়ে প্রতিদিন টিকে থাকার লড়াই করতে হচ্ছে তাদের। তিনি বলেন,
“আমাদের সব সঞ্চয় শেষ। কোনো মতে দিন চালাচ্ছি। চাকরি খুঁজছি কিন্তু লাভ নেই। মেয়ের খাবার আর ফর্মুলা কিনতেও এখন সহায়তার ওপর নির্ভর করতে হয়।”

অসহায় কর্মীরা দ্রুত কাজে ফিরতে চান। রাজনৈতিক অচলাবস্থার কারণে যে বিপর্যয় নেমে এসেছে, তা থেকে মুক্তি পেতে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আবেদন জানিয়েছেন তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর আত্মহত্যা মামলায় হাজিরা শেষে নাট্যাভিনেতা আলভী বললেন, ‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী’

শাটডাউনে চাকরি হারিয়ে ফুটপাতে খাবার বিক্রিতে নেমেছেন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা

আপডেট সময় ০৭:২৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫