ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা শেষে হলে উঠলেন শিবিরের নেতা-কর্মীরা ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’ স্লোগানে উত্তাল ঢাবি শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা, রাবিতে শিবিরের বিক্ষোভ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা পরেই দিল্লিতে দীনেশ ত্রিবেদী ছেলে বিসিএস কর্মকর্তা, বাবা এবার এসএসসি পাশ করলেন ঠাকুরগাঁওয়ের ৫ স্কুলে কেউই পাশ করেনি, হতাশ না হয়ে চেষ্টার পরামর্শ মির্জা ফখরুলকন্যার সন্ধানের ৩ দিন পর যেভাবে ৯৬টি ল্যান্ড মাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনী ‘ম্যানেজিং কমিটির ক্ষমতায় শিক্ষক নিয়োগ’-অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী

ভারতের ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বন্ধের আহ্বান পাকিস্তানের, কার্যকর সংলাপ চায় ইসলামাবাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৪৫৫ বার পড়া হয়েছে

জাতিসংঘে ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের আহ্বান জানিয়েছে পাকিস্তান। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী মিশনের মানবাধিকারবিষয়ক প্রতিনিধি সায়মা সালিম শুক্রবার এক বক্তব্যে বলেন, “ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করে পাকিস্তানের সঙ্গে কার্যকর সংলাপে বসতে হবে।”

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে জানা যায়, সায়মা সালিম জাতিসংঘে বক্তব্য দিতে গিয়ে অভিযোগ করেন, “ভারত বারবার ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে এবং বাস্তবতাকে অস্বীকার করছে।”

তিনি বলেন, “ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অবৈধভাবে দখল চালিয়ে বেসামরিক মানুষকে হত্যা করছে। শুধু কাশ্মীরেই নয়, পাকিস্তানের ভেতরেও ভারতীয় হামলায় সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে।”

সায়মা সালিম আরও দাবি করেন, “ভারত শুধু পাকিস্তান নয়, গোটা বিশ্বজুড়েই সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।”

এই পরিস্থিতিতে তিনি ভারতকে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের পথে আসার আহ্বান জানান এবং বলেন, “রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ না হলে শান্তি ও স্থিতিশীলতা সম্ভব নয়।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত

ভারতের ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বন্ধের আহ্বান পাকিস্তানের, কার্যকর সংলাপ চায় ইসলামাবাদ

আপডেট সময় ০৫:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫