ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেনেজুয়েলায় ভূমিকম্পে পা ও পরিবার হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো সত্যি হলো না ভবিষ্যদ্বাণী, মেসিকে হারাতে গিয়ে নিজ দেশকেই বাঁচাতে পারলেন না তান্ত্রিক খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য তৈরি হচ্ছে ৫ কোটি রুটি ‘নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেবে ব্রাজিল’ আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য ৭ দিন ছুটি দিয়েছি: ট্রাম্প জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ, শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, তিন দেশে ৩৭০০ জনের মৃত্যু সরকারি নথিতে মৃত, নিজেকে ‘জীবিত’ প্রমাণ করতে সরকারি দপ্তরে ঘুরছেন বাদশা নরওয়ের বিপক্ষে লড়াইয়ের আগে বড় সুখবর পেল ব্রাজিল খামেনির জানাজায় অংশ না নিতে বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি

হেফাজত আমিরের দোয়া নিয়ে নির্বাচনা প্রচারণা শুরু করলেন বিএনপির মনোনীত প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৩৯৮ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (৫ নভেম্বর) রাতে নাজিরহাট পৌরসভার আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাক্ষাৎ করে দোয়া নেন বিএনপির এ প্রার্থী।

এর আগে তিনি মাইজভান্ডার দরবার শরিফ, শেরেবাংলা দরবার, মতি ভাণ্ডার দরবার, হেফাজতে ইসলামের প্রয়াত দুই আমির আল্লামা শাহ্ আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরী ও নিজের পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন। এদি বিকেলে ফটিকছড়ির নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় বিশাল মোটর শোভাযাত্রা সহকারে হাজার হাজার নেতাকর্মী, সর্বস্তরের সাধারণ মানুষ সরওয়ার আলমগীরকে বরণ করে নেন।

সরওয়ার আলমগীর বলেন, ফটিকছড়ির সাধারণ মানুষ, বিএনপির সব নেতাকর্মী আমাকে সহযোগিতা করলে আমি অবহেলিত ফটিকছড়ির উন্নয়ন ত্বরান্বিত করতে পারব। আমাদের উপজেলায় বিএনপিতে কোনো বিভাজন নেই। আমরা পাঁচজন মনোনয়ন চেয়েছি, প্রতিযোগিতা ছিল। আজ ধানের শীষের প্রশ্নে আমরা এক ও অভিন্ন।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব প্রফেসর ড. ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ওয়াদা দিয়েছেন, তা রক্ষা করবেন। সরওয়ার আলমগীর বলেন, তৃণমূল থেকে উঠে এসেছি। বিগত সময়ে শত জুলুম-নির্যাতন সহ্য করে রাজপথে ছিলাম। দলের দুঃসময়ে যেমন সক্রিয় ছিলাম, পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। আজ আমার ত্যাগ-তিতিক্ষার মূল্যায়ন পেয়েছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে পা ও পরিবার হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

হেফাজত আমিরের দোয়া নিয়ে নির্বাচনা প্রচারণা শুরু করলেন বিএনপির মনোনীত প্রার্থী

আপডেট সময় ০৪:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫