ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর এবার ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল দাদির জন্য বিশ্বকাপ জিততে চাই: অশ্রুভেজা কণ্ঠে ভিনিসিয়ুস ব্রাজিলে খলিফা ওমর (রা.)-এর নামে দৃষ্টিনন্দন মসজিদ আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫ মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার দিলেন নেইমার

ডা. জাকির নায়েকের বাংলাদেশ সফর আপাতত স্থগিত, স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্বেগ প্রকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

বিশ্ববিখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের বাংলাদেশ সফরের অনুমতি হঠাৎ স্থগিত রাখার সংবাদে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট গভীরভাবে বিস্মিত ও উদ্বিগ্ন।

সংস্থাটি বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ২৫ বছর ধরে তারা দেশ-বিদেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য আন্তর্জাতিক মানের ইভেন্ট আয়োজন করে আসছে। গত ৩১ জুলাই ডা. নায়েকের পক্ষ থেকে বাংলাদেশের লেকচার প্রোগ্রামে অংশগ্রহণের লিখিত সম্মতি পাওয়া যায়। পরে সরকারী অনুমোদনের জন্য আনুষ্ঠানিক আবেদন করা হলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৫ আগস্ট ও ১৭ সেপ্টেম্বর দুই দফায় আনুষ্ঠানিক অনুমোদন, নিরাপত্তা সংক্রান্ত অনাপত্তি এবং সহায়তা প্রদানের নির্দেশ দেয়।

অনুমোদন পাওয়ার পর প্রস্তুতি শুরু করে প্রতিষ্ঠানটি, যার মধ্যে ৫-তারকা হোটেল, ভেন্যু, লজিস্টিকস, মার্কেটিং, প্রোডাকশনসহ অন্যান্য খাতে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু হঠাৎ ৪ নভেম্বর রাত ১১টার দিকে প্রকাশিত সংবাদে সফরের অনুমতি স্থগিত রাখার তথ্য জানা যায়।

স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছে, তারা সবসময় আইন ও প্রশাসনিক নির্দেশনা মেনে কাজ করে এবং ভবিষ্যতেও তা বজায় রাখবে। তারা আশাবাদ প্রকাশ করেছে, বিষয়টি ইতিবাচকভাবে সমাধান হবে এবং বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণ একটি আন্তর্জাতিক মানের ধর্মীয় লেকচার উপভোগ করতে পারবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

ডা. জাকির নায়েকের বাংলাদেশ সফর আপাতত স্থগিত, স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্বেগ প্রকাশ

আপডেট সময় ১০:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫