ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’, ট্রাইব্যুনালে কাঁদলেন বিজিবির সাবেক কর্মকর্তা ‘বিশ্বকাপ ফাইনালে কিছু একটা ঘটেছিল’, বিশেষ ভিডিওতে মুখ খুললো আর্জেন্টিনা চার কার্গোর প্রতিশ্রুতি, আসেনি একটিও ইরানকে সমর্থন করলেই অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে মহাখালী থেকে চুরি হওয়া বাস মিরপুর থেকে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ ২২ আগস্ট থেকে শুরু কলেরার টিকা, পাবেন যারা বিশ্বকাপের পর ‘জঘন্য প্রচারণা’ ছড়ানো ব্যক্তিদের সমালোচনা করলেন আর্জেন্টিনা ফুটবলের সভাপতি

ছিনতাইকারী চক্রের ৬ সদস্যসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জন গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

এবার সাভারে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যসহ নিষিদ্ধ সংগঠনের ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সাভারের আশুলিয়ায় অবস্থিত জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে সোমবার (১০ নভেম্বর) ভোররাতে পরিচালিত অভিযানে স্থানীয় ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে ওই চক্রটি পথচারী ও যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও অর্থ ছিনতাইসহ শারীরিকভাবে জখম করতো বলে জানা গেছে।

সকালে ক্যাম্প কমান্ডারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালানো হয়। পরিকল্পিত অভিযানে পাঁচটি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৬ জনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় ছিনতাইকারীদের বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া-বাইপাইল সড়ক এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃতরা হলেন—আজহার (৩২), রকিবুল (২৩), কাওসার (২৪), আফজাল (২৯), জুঁই (২৬) এবং আরিফুল ইসলাম (২৩)। উদ্ধারকৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে ৯টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি ও ৯টি অপরাধমূলক প্রমাণসম্বলিত মোবাইল ফোন। অন্যদিকে, সাভার মডেল থানার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশবিরোধী ব্যানার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সাভারে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে রোববার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যা, নাশকতার পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, সরকারবিরোধী উসকানি ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—সাভার পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকার আমির হোসেনের ছেলে পিওস (২১), আজহার আলী সোহেলের ছেলে সালমান (২২), আমিনুল ইসলামের ছেলে রাব্বি (২০), হেলাল শেখের ছেলে শাকিল (২৪), মাসুদের ছেলে সোহাগ (১৮), আক্কেল আলীর ছেলে আমির হোসেন (৫০), পশ্চিম রাজাসনের ফেরদৌস হোসেন রুবেল (২৮), বক্তারপুরের শাকিল আহমেদ জয় (২৯), কাউন্দিয়ার গোপাল বাবু রাজবংশীর ছেলে নিত্য বাবু রাজবংশী (৫৫), পশ্চিম কলমার ইসমাইল মিয়ার ছেলে মিজানুর রহমান রাসেল (৪২), তেঁতুলঝরা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার হান্নান সরকারের ছেলে টিপু সুলতান (২৭) এবং ধামরাই চরশঙ্খর এলাকার নূর মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম (৩২)।

এ বিষয়ে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাত ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

ছিনতাইকারী চক্রের ৬ সদস্যসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জন গ্রেফতার

আপডেট সময় ১২:১৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫