ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল

এনসিপির নেতার বাড়ির গেটে দুর্বৃত্তের আগুন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

এবার নেত্রকোনার সদর উপজেলার গজিনপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির গেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। প্রীতম সোহাগ দাবি করেছেন, রাজনৈতিক বিরোধের জের ধরে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

এদিকে প্রীতম সোহাগ বলেন, ‘রাত ১২টার দিকে কে বা কারা বাড়ির ফটকের সামনে আগুন দেয়। এতে আমার স্ত্রীর স্যান্ডেল ও পাপোশ পুড়ে যায়। এছাড়া ওপরে থাকা বিদ্যুতের কার্ড মিটারের ক্ষতি হয়। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, আগুন দ্রুত নিভে যায়।’

তিনি জানান, আগুনের বিষয়টি সোমবার সকাল ছয়টার দিকে টের পান। ‘গতকাল রাতে জেলা শহর থেকে আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে এসে রাত ১০টার দিকে গেট বন্ধ করে ঘুমিয়ে পড়ি। আজ সকালে লোকজন আমাকে ঘুম থেকে ডেকে জানায় যে আগুন ধরানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, পেট্রল ঢেলে আগুন ধরানো হয়েছে। বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় আমার চাচাতো ভাই এনামুল হকের মুদি দোকান আছে। তিনি বাড়ি থেকে একটি মোটরসাইকেলে তিনজনকে বের হতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, ওই দুর্বৃত্তরাই আগুন ধরিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে।’

এদিকে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘এনসিপি নেতার বাড়ির ফটকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর

এনসিপির নেতার বাড়ির গেটে দুর্বৃত্তের আগুন

আপডেট সময় ১২:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫