ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ

‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিয়ে মাঠে নেমে যুবলীগ নেতা আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

এবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সময় রংপুরের পীরগাছা থেকে যুবলীগ নেতা আমজাদ হোসেনকে (৫০) আটক করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক আমজাদ হোসেন উপজেলার কৈকুড়ি ইউনিয়নের রামচন্দ্রপাড়া এলাকার আনসার আলীর ছেলে। তিনি কৈকুড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, কৈকুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করার উদ্দেশ্যে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন আমজাদ হোসেন। খবর পেয়ে এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

এদিকে পীরগাছা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দ বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে আমজাদের উসকানিমূলক কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তবে এ কর্মসূচি ঘিরে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন

‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিয়ে মাঠে নেমে যুবলীগ নেতা আটক

আপডেট সময় ০৫:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫