ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ

খালেদা জিয়ার সম্মান রাখুন, প্রার্থী প্রত্যাহার করুন: জামায়াতকে বিএনপি নেতা আবদুস সালাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৬৯৭ বার পড়া হয়েছে

এবার জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, খালেদা জিয়ার সম্মান রাখুন, প্রার্থী প্রত্যাহার করুন। তিনি বলেন, খালেদা জিয়া আপনাদের মন্ত্রী বানিয়েছেন, তার সময়ে ব্যবসা-বাণিজ্য করে অনেকেই ব্যাংকের মালিক হয়েছেন। আজকে বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়ার জন্য জামায়াতের লজ্জা থাকা উচিত। এখনও সময় আছে খালেদা জিয়ার কাছে গিয়ে হাত-পা ধরে উইথড্রো লেটার দিয়ে আসুন। খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে প্রার্থী প্রত্যাহার করুন।

আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে ফেনীর পরশুরাম পৌরসভায় বিএনপির আয়োজনে উঠান বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, যারা আমাদের সঙ্গে ছিল তাদের দুঃসময়ে বেগম খালেদা জিয়া পাশে ছিলেন। আজ সেই নেত্রীর আসনে প্রার্থী দিয়ে নির্বাচনের চ্যালেঞ্জ জানানো শোভন নয়। আমি বিশ্বাস করি, জামায়াত আমাদের কথা শুনবে এবং তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, নির্বাচনের দিন সবাই কর্মী হয়ে কাজ করবেন। এ সময় তিনি স্লোগানের সুরে বলেন, নেত্রী আমাদের খালেদা জিয়া, নেতা আমাদের তারেক জিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্যসচিব মাহবুবুল হক মজুমদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন

খালেদা জিয়ার সম্মান রাখুন, প্রার্থী প্রত্যাহার করুন: জামায়াতকে বিএনপি নেতা আবদুস সালাম

আপডেট সময় ০৬:৩৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫