ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন নৌ-অবরোধ তোয়াক্কা না করে ৪৬ লাখ ব্যারেল তেল বাইরে পাঠালো ইরান: ডন কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিন আজ, বাবার মরদেহ সমাহিত হয়েছে গতকাল ড. ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র মর্যাদা ৬ মাস কমল আমার অধীনে বন্দি ছিলেন শেখ হাসিনা: জেরায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আযমী আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তবায়ন করি না: বিডা চেয়ারম্যান নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একজোট ইসরাইলের সাবেক দুই প্রধানমন্ত্রী আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

কাশিমপুর কারাগারে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর গুজব ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৪৫৭ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব অনুযায়ী, গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক থাকা অবস্থায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মৃত্যুবরণ করেছেন—এমন খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সোমবার (২৬ মে) রাতে এক বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানায়, সাবেক বিচারপতি মানিক সুস্থ আছেন এবং কাশিমপুর কারাগার-২ এ তিনি নিরাপদে রয়েছেন। এই বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, “বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবরটি পুরোপুরি গুজব। তিনি কারাগারে সুস্থ আছেন।”

এর আগে, ফেসবুকে একটি পোস্টে দাবি করা হয় যে সাবেক বিচারপতি মানিক কাশিমপুর কারাগারে মারা গেছেন। মুহূর্তের মধ্যেই এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জনমনে বিভ্রান্তি তৈরি করে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ওই সময় সীমান্তে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন ২৪ আগস্ট ভোরে তাকে কানাইঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকেই তিনি কাশিমপুর কারাগার-২ এ বন্দি রয়েছেন।

কারা কর্তৃপক্ষ গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং জনসাধারণকে যাচাই-বাছাই না করে এমন সংবেদনশীল তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন নৌ-অবরোধ তোয়াক্কা না করে ৪৬ লাখ ব্যারেল তেল বাইরে পাঠালো ইরান: ডন

কাশিমপুর কারাগারে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর গুজব ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

আপডেট সময় ০৮:৩৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫