ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ সৌদিতে আগুনে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর ঐক্য জোরদারের আহ্বান ইরানের প্রেসিডেন্টের নেপালে বন্যায় ভেসে আসা নারীর মরদেহ থেকে স্বর্ণ চুরি, গ্রেপ্তার ২ ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা হিমবাহধসের পর এবার ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল তিব্বত এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ রাশিয়ার কারখানায় আগুনে প্রাণ গেল বাংলাদেশির, নিখোঁজ একজন কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

বেতন কম, তাই কেউ প্রাইমারি শিক্ষকের কাছে মেয়ে দিতে চায় না’ — আন্দোলনে ক্ষোভ ঝরালেন শিক্ষকরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে

বেতন বৈষম্য ও মর্যাদাহানির অভিযোগ তুলে আন্দোলনে অংশ নেওয়া এক প্রাথমিক শিক্ষক বলেন,

“প্রাইমারি শিক্ষকদের বেতন কম, তাই কেউ আমাদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। আমার বয়স প্রায় পঞ্চাশ, এখনো বিয়ে করতে পারিনি। বিয়ের কথা উঠলেই মেয়ের বাবারা বলেন—একজন প্রাইমারি শিক্ষককে মেয়ে দেব কিভাবে!”

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলন থামাতে সোমবার (১০ নভেম্বর) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে দাবি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত হলে আন্দোলন ও কর্মবিরতি স্থগিত করা হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক শিক্ষকরা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আয়োজনে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান, আর সারা দেশের বিদ্যালয়ে শিক্ষকরা উপস্থিত থেকেও কর্মবিরতি পালন করছেন।

আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন—

  • বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কাসেম–শাহীন) সভাপতি মো. আবুল কাসেম,
  • বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি,
  • বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ,
  • দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয়ক মু. মাহবুবুর রহমান

অংশগ্রহণকারী শিক্ষক মো. মহিব বুল্লাহ জানান, তৃতীয় দিনেও তারা আন্দোলনে সক্রিয় রয়েছেন। এদিকে বিভিন্ন সংগঠন শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য, শনিবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরুর পর রবিবার থেকে সারা দেশে লাগাতার কর্মবিরতি ঘোষণা করেন শিক্ষকরা। এখন ঢাকায় চলছে অবস্থান কর্মসূচি, আর সারা দেশে স্কুলে চলছে ক্লাস বন্ধ রেখে প্রতিবাদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ

বেতন কম, তাই কেউ প্রাইমারি শিক্ষকের কাছে মেয়ে দিতে চায় না’ — আন্দোলনে ক্ষোভ ঝরালেন শিক্ষকরা

আপডেট সময় ০৭:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫