ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দান করে দিয়েছেন ৪ হাজার কোটির সম্পত্তি, ছেলেকে দেননি এক পয়সাও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১২৭০ বার পড়া হয়েছে

এবার বিশ্ব সিনেমায় তিনি এতোটা জনপ্রিয় যে তার নাম শুনলেই আপ্লুত হয়ে পড়েন অনুরাগীরা। অ্যাকশন সিনেমায় পৃথিবীর বুকে নতুন এক দিগন্ত উন্মোচন করেছেন তিনি। দিয়েছেন অসংখ্য হিট, আইকনিক সব সিনেমা। বলছিলাম নব্বইয়ের দশকের সিনেমাপ্রেমীদের সর্বাধিক প্রিয় অভিনেতা জ্যাকি চানের কথা! শুধু অভিনেতা হিসেবেই নয়, মানুষ হিসেবেও অনবদ্য এই তারকা। অনেক মানবিক কাজেই অংশগ্রহণ করেছেন। দান দক্ষিণায়ও তিনি অনন্য।

তার আলোচিত জীবনদর্শনের অন্যতম অধ্যায় নিজের সম্পত্তির দান। মানবিক জ্যাকি চান নিজের ৪ হাজার কোটি টাকার সম্পত্তি দান করেছেন ছাত্রছাত্রীদের পড়াশোনার উদ্দেশ্যে। এমনকী নিজের বিপুল সম্পত্তির একটা কানাকড়িও নিজের সন্তানকে দেননি এ অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে, জ্যাকি চানের নিজের এক অলাভজনক সংস্থা রয়েছে। যেখানে সমাজের প্রান্তিক মানুষ ও শিক্ষার্থীদের অর্থসাহায্য করা হয়ে থাকে। গত বছর এক অনুষ্ঠানে হাজির হয়ে জ্যাকি চ্যান ঘোষণা করেন, তার সম্পত্তির কানাকড়িও পাবেন না ছেলে। বরং তা দান করা হবে সেই অলাভজনক সংস্থায়।

কিন্তু নিজের সন্তানকে বঞ্চিত করলেন কেন? তাঁর নেপথ্যে যুক্তি দিয়েছিলেন জ্যাকি। তিনি বলেন, ‘যদি আমার ছেলের মধ্যে মেধা থাকে তবে ও নিজেই পয়সা রোজগার করতে পারবে। নয়তো আমার সম্পত্তি পেলে তা সে শুধুই নষ্ট করবে।’

জ্যাকির এই ঘোষণায় তোলপাড় হয়েছিল অনুরাগী মহলে। মৌখিক ঘোষণা করলেও আনুষ্ঠানিক ভাবে এখনও সেই কাজ জ্যাকি সম্পন্ন করেছেন কিনা তা জানা যায়নি। জ্যাকি চ্যানের ছেলের নাম জ্যাসি চ্যান। এই মুহূর্তে ৪৩ বছর বয়স তার। বাবার মতো তিনিও যুক্ত ফিল্মি দুনিয়ার সঙ্গে। গায়ক, অভিনেতা, পরিচালক- এই সব ভূমিকাতেই দেখা গিয়েছে তাকে। যদিও বাবার মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেননি জ্যাসি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ম অবমাননার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহ গ্রেপ্তার

দান করে দিয়েছেন ৪ হাজার কোটির সম্পত্তি, ছেলেকে দেননি এক পয়সাও

আপডেট সময় ০২:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫