ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়: আইনমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেই ‘বিপাকে’ হাসনাত আবদুল্লাহ বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: গালিবাফ কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে বললেন রাশেদ খাঁন ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, উদ্ধার করতে বাড়ির মালিককে ডাকলেন চোর শাহবাগী সাজতে মাদরাসার ছাত্ররা তোমাদের সঙ্গে মাঠে নামেনি: মুফতি কাসেমী ‘যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে চমক’, নতুন অস্ত্র প্রস্তুতের দাবি ইরানের

নতুন নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১৩৪৭ বার পড়া হয়েছে

অবশেষে আগামী ১ জুন থেক বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নতুন নোট। নতুন এই নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের এসব নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্ততিতে এসব তথ্যা জানিয়েছে। এসব নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১০০ টাকার নোটে জলছাপ হিসেবে একপাশে বামপাশে জাতীয় স্মৃতিসৌধ ও পেছনভাগের ডিজাইন হিসেবে জাতীয় সংসদ ভবনের মুদ্রিত ছবি রয়েছে।

এ ছাড়া ৫০ টাকার নোটে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিন এর বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ মুদ্রিত রয়েছে। এদিকে ২০ টাকার নোটে রয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের মুদ্রিত ছবি রয়েছে। এসব নোটের জলছাপায় ‘রয়েল বেঙ্গল টাইগার এর মুখ’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’- শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান ব্যাংক নোট আগামী ১ জুন থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলনে করা হবে।

এতে আরও বলা হয়, নোটগুলো সেদিন প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ও পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। এ সকল মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।

এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে; যা টাকা জাদুঘর, মিরপুর হতে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়: আইনমন্ত্রী

নতুন নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় ০২:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫