ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

বস্তায় ভরে পুকুরের পানিতে ডুবিয়ে ৮ কুকুর ছানা হত্যা, শোকে অসুস্থ মা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

এবার পাবনার ঈশ্বরদীতে একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় আটটি মৃত কুকুরছানা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাচ্চাগুলোকে পুকুরে ডুবিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ আবাসিক এলাকার পুকুরে বস্তা ভাসতে দেখা যায়। পরে সেটি খুলে আটটি মৃত কুকুরছানা পাওয়া যায়। এদিকে এ ঘটনায় ঈশ্বরদীর সাবেক ইউএনও সুবীর কুমার দাশ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘সভ্য মানবজাতির জন্য এ ধরনের কাজ কখনো গ্রহণযোগ্য নয়। আমার সাবেক কর্মস্থলে আমার পোষা কুকুর ছিল, যার একটির নাম লাল্টু। তার জন্ম থেকে আমি লালনপালন করেছি। আমার বদলির পর সেখানে কুকুরছানাদের ওপর অন্ধকার নেমে আসে। আজ সকালে শুনেছি, উপজেলা পরিষদের একজন সরকারি কর্মকর্তা ও তার পরিবার কুকুরছানাগুলোকে পুকুরে ডুবিয়ে হত্যা করেছেন।

আমি সরকারের কাছে এর বিচার চেয়েছি এবং সবাইকে বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। মহান সৃষ্টিকর্তার নিকট আমি আজ মন থেকে অভিশাপ দিয়েছি।’ স্থানীয় শরিফুল ইসলাম বলেন, সকাল থেকেই মা কুকুরটি বারবার চিৎকার করছিল। আমরা তার ডাক অনুসরণ করে পুকুরপাড়ে গিয়ে বস্তাটি খুলি। ভিতরে সব কুকুরছানা মৃত অবস্থায় ছিল। কেউ খুব নিষ্ঠুরভাবে এ কাজ করেছে।’

এদিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, কুকুরছানাগুলোর মৃত্যু সত্যিই নৃশংস। পশু কল্যাণ আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য। আমরা উপজেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে তথ্য শেয়ার করে সহযোগিতা করছি, যাতে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায়। এদিকে ঈশ্বরদী থানার ওসি আ স ম আবদুর নূর বলেন, যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই নিয়ে নিলুফারের বক্তব্যের তীব্র নিন্দা ছাত্রদল সভাপতির

বস্তায় ভরে পুকুরের পানিতে ডুবিয়ে ৮ কুকুর ছানা হত্যা, শোকে অসুস্থ মা

আপডেট সময় ১০:৫৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫