ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’, ট্রাইব্যুনালে কাঁদলেন বিজিবির সাবেক কর্মকর্তা ‘বিশ্বকাপ ফাইনালে কিছু একটা ঘটেছিল’, বিশেষ ভিডিওতে মুখ খুললো আর্জেন্টিনা চার কার্গোর প্রতিশ্রুতি, আসেনি একটিও ইরানকে সমর্থন করলেই অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে মহাখালী থেকে চুরি হওয়া বাস মিরপুর থেকে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ ২২ আগস্ট থেকে শুরু কলেরার টিকা, পাবেন যারা বিশ্বকাপের পর ‘জঘন্য প্রচারণা’ ছড়ানো ব্যক্তিদের সমালোচনা করলেন আর্জেন্টিনা ফুটবলের সভাপতি সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত-বিএনপি সংঘর্ষে গুলি চালানো ভাইরাল সেই যুবক গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫২৩ বার পড়া হয়েছে

এবার পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি এলাকায় জামায়াত-বিএনপি সংঘর্ষে পিস্তল হাতে গুলি চালানো সেই ভাইরাল যুবক তুষার মন্ডলকে (২১) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এক প্রেস রিলিজে এ তথ্য জানায় জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পার্শ্ববর্তী জেলা সিরাজঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল। এ সময় সংঘর্ষে ব্যবহৃত সেই পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ঈশ্বরদী উপজেলার ভেলুপাড়ার আবু তাহেরের ছেলে। জামায়াত প্রার্থী আবু তালেব মন্ডলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তুষারে ছবি দেখিয়ে বিএনপি নেতাকর্মীরা তাকে জামায়াতকর্মী দাবি করলেও তা অস্বীকার করেছেন জামায়াত।

প্রেস রিলিজে বলা হয়, গত ২৭ নভেম্বর ঈশ্বরদীর চরগড়গড়ি মোড়ে জামায়াত ও বিএনপির এমপি প্রার্থী সমর্থকদের মাঝে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তুষার মন্ডল প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগে জামায়াত ও বিএনপি ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে। এরপর থেকে তুষার পলাতক ছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জের সদর উপজেলার ধানবান্ধী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যানুযায়ী তাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ঈশ্বরদীর ভেলুপাড়ার বালুতে পুতে রাখা একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এদিকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রাশিদুল ইসলাম বলেন, ‘ওই সংঘর্ষের ঘটনার পর থেকে তুষার পলাতক ছিলেন। গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুই রাউন্ড গুলিসহ সংঘর্ষে প্রদর্শিত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’, ট্রাইব্যুনালে কাঁদলেন বিজিবির সাবেক কর্মকর্তা

জামায়াত-বিএনপি সংঘর্ষে গুলি চালানো ভাইরাল সেই যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫