ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ বিশ্বকাপে দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৫, জায়গা নেই মর্গে

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার বর্তমান অবস্থার বিস্তারিত জানেন।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা। তারা বলেন, অবস্থা অপরিবর্তিত থাকলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন এই সাবেক প্রধানমন্ত্রী।

গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

এরই মধ্যে গত সোমবার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ওইদিন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়ার পর গেজেট প্রকাশ করা হয়। এরপর এসএসএফ তার নিরাপত্তার বিশেষ দায়িত্ব গ্রহণ করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৭:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫