ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ বিশ্বকাপে দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৫, জায়গা নেই মর্গে ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বিশ্বকাপের মাঝেই গাজায় প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণ প্রকল্পেরই অংশ, ঝুঁকি নেই: সেতুমন্ত্রী

ঋণের চাপ রাষ্ট্রীয় বিমান সংস্থা বিক্রি করছে পাকিস্তান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) এবার বেসরকারি খাতে হস্তান্তরের পথে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার ঘোষণা করেন, আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ পিআইএর নিলাম অনুষ্ঠিত হবে এবং এই নিলাম অনুষ্ঠান সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৭ বিলিয়ন ডলারের কর্মসূচির অংশ হিসেবে লোকসানি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার ও তহবিল সংগ্রহের লক্ষ্যে সরকার পিআইএর ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রির উদ্যোগ নিয়েছে। এটি প্রায় দুই দশকের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বড় বেসরকারীকরণ প্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে।

রাষ্ট্রীয় টিভি পিটিভি নিউজ এক্সে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী পিআইএর বেসরকারীকরণে অংশ নিতে আগ্রহী বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, পিআইএর হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং আধুনিকায়নের মাধ্যমে বৈশ্বিক মানে উন্নীত করতে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে এগিয়ে চলছে।

তিনি আরও জানান, পিআইএর আন্তর্জাতিক রুট—বিশেষ করে ইউরোপে—পুনরায় চালু হওয়ায় বিদেশে বসবাসকারী পাকিস্তানিদের ভ্রমণে সুবিধা হবে এবং পর্যটন খাতের উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত সেপ্টেম্বর সংসদীয় কমিটিকে জানানো হয়েছিল যে নভেম্বরের মধ্যেই বেসরকারীকরণ শেষ করার চেষ্টা চলছে। কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় সম্প্রতি জাতীয় পরিষদের বেসরকারীকরণবিষয়ক স্থায়ী কমিটি দ্রুত সময়সূচি নির্ধারণের নির্দেশ দেয়।

২০১৯ সালে নিরাপত্তাজনিত প্রশ্নে চার বছরের নিষেধাজ্ঞার পর পিআইএ চলতি বছরের জানুয়ারিতে ইউরোপে ফ্লাইট পুনরায় চালু করে।

এর আগে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ব্লু ওয়ার্ল্ড সিটির ৩৬ মিলিয়ন ডলারের প্রস্তাব ন্যূনতম নির্ধারিত ৩০৫ মিলিয়ন ডলারের তুলনায় খুব কম হওয়ায় পিআইএ বিক্রির একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। বড় অঙ্কের দেনা, অতিরিক্ত জনবল এবং ব্যবস্থাপনা নিয়ে তোলা উদ্বেগ সেই ব্যর্থতার পেছনে ভূমিকা রাখে।

সূত্র: ডন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী

ঋণের চাপ রাষ্ট্রীয় বিমান সংস্থা বিক্রি করছে পাকিস্তান

আপডেট সময় ১১:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫