ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩ জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে: সারজিস আলম ‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা ইন্টারনেট বন্ধ, রাতভর ধরপাকড়ের শঙ্কায় থমথমে দিল্লি আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর বাংলাদেশে কখনোই প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: জোনায়েদ সাকি

নির্বাচনবিরোধীরাই হাদি গুলির ঘটনার পেছনে: সরকারের কাছে তারেক রহমানের নিরাপত্তা চাইলেন সালাহউদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা নির্বাচন চায় না, হাদিকে গুলির ঘটনা তারাই ঘটিয়েছে। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। তাকে নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক শক্তিগুলো যদি গণতান্ত্রিক রাজনৈতিক জোটে ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের মধ্যে বিভেদ না থাকে, তবে জাতীয়ভাবে যেকোনো ধরনের সন্ত্রাস ও ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব হবে।

তিনি বলেন, একটি অপশক্তি দেশের ভেতরে এবং বাইরেও সক্রিয় রয়েছে। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানিয়েছি। তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যটাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। একমাত্র এর মাধ্যমেই আমরা এই ধরনের জাতীয় সংকট রুখতে পারব।

ইনকিলাব মঞ্চের কর্মসূচির বিষয়ে তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজও তাদের সভা চলছে এবং আগামীকাল ও পরশু শাহবাগ বা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশের আহ্বান জানানো হতে পারে। তিনি বলেন, সেখানে সর্বাত্মক অংশগ্রহণের বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়েছি—আমরা যাব।

প্রার্থীদের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এ ধরনের কোনো আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে সরকারের দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে এবং জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী, সরকার, জনগণ ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাল্লাহ এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নির্বাচনবিরোধীরাই হাদি গুলির ঘটনার পেছনে: সরকারের কাছে তারেক রহমানের নিরাপত্তা চাইলেন সালাহউদ্দিন

আপডেট সময় ০২:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫