ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মরক্কো-স্কটল্যান্ডে ঝুঁলছে ব্রাজিলের গ্রুপ ভাগ্য মেহেরপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির অবস্থানে ব্যর্থ বিএসএফ ৬ কোটি টাকার বৃত্তি পেলেন চাঁদপুরের সানজিদা তুলি আজ থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবাননের সশস্ত্র গোষ্ঠী : অ্যাক্সিওস বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান পুরুষদের বিশ্বকাপে ইতিহাস গড়লেন লেডি আমেরিকান ট্রিও রেফারি টরি-ব্রুক-ক্যাথরিন কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী আফগানিস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মার্টফোন নিষিদ্ধ করল তালেবান এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি

হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে, এখন অবস্থা স্থিতিশীল: হাদির বড় ভাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৮৫৮ বার পড়া হয়েছে

এবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকে হাদিকে নিয়ে সুখবর দিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক। সিঙ্গাপুর থেকে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসকদের বরাতে ওমর ফারুক জানিয়েছেন, হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে। তার হৃদপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করেছে। এখন হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে নেওয়ার সময় ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে বিমানবন্দর থেকে তাকে অতি দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। ওমর ফারুক জানান, চিকিৎসকরা তাকে স‍্যালাইনের মাধ‍্যমে বেশ কিছু ওষুধ পুশ করেন এবং তাকে দুই ঘন্টা পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদি চিকিৎসায় সাড়া দেওয়া শুরু করেন। তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং তার হৃদপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করে।

তিনি আরো জানান, ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হলে তার জন‍্য অতি প্রয়োজনীয় সব স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার দিবাগত রাতেই (বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত) সম্পন্ন করা হয়। তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।

ওসমান হাদির সুচিকিৎসার জন‍্য হাসপাতাল কর্তৃপক্ষ এরই মধ্যে একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে। এই টিম মঙ্গলবার দুপুরে তার স্বাস্থ্যগত পরীক্ষার সব রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা শুরু করবে বলে জানান ওমর ফারুক। এর আগে ওসমান হাদিকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মরক্কো-স্কটল্যান্ডে ঝুঁলছে ব্রাজিলের গ্রুপ ভাগ্য

হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে, এখন অবস্থা স্থিতিশীল: হাদির বড় ভাই

আপডেট সময় ১২:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫