ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমি থাকলে তোমাকে বাঁচাতাম না: সাগর থেকে বেঁচে ফেরা বালককে বললেন ট্রাম্প প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা ইরানের সামরিক নীতি প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক করার ঘোষণা ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জাপান প্রবাসী বর মায়ের দাবি ‘জিনে নিয়ে গেছে’, পরে ড্রামে মিলল ১৪ দিনের শিশুর মরদেহ নেপালের সেনাবাহিনীর ‘জেনারেল’ হলেন ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে: রামদেব ৪ দিন আগেই অস্ট্রেলিয়া-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচের ১ দিনের টিকিট বিক্রি শেষ নতুন সরকারের ৬ মাসেই বেড়ে গেছে রিজার্ভ-রেমিট্যান্স, বিনিয়োগ ও শিল্পে ধীরগতি সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

এবার ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ শামীম বিন ইসমাইল (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পৌরসভার সোতাশী মমিন মার্কেট এলাকায় অবস্থিত তার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ঢাকা কবি কাজী নজরুল কলেজ ছাত্রদল নেতা।

অভিযানকালে তার হেফাজত থেকে ৪৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আটক শামীম বিন ইসমাইলকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সোতাশী গ্রামে অভিযান চালিয়ে শামীম বিন ইসমাইলকে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মাঝে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমি থাকলে তোমাকে বাঁচাতাম না: সাগর থেকে বেঁচে ফেরা বালককে বললেন ট্রাম্প

বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

আপডেট সময় ০২:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫