ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাম মন্দিরের অর্থ কেলেঙ্কারিতে বিপাকে মোদি সরকার চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, রক্তাক্ত ইউনিয়ন বিএনপি নেতা বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎ মন্ত্রী অর্ধেকে নামছে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ ভেনেজুয়েলায় ভূমিকম্পের চারদিন পর জীবিত উদ্ধার বাবা-ছেলে পাকিস্তানি পাত্রের সঙ্গে বাগদান সারলেন নাজনীন নীহা ব্রাজিল নয়, ফাইনাল নিয়ে ভাবছেন জাপানের কোচ! রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত জব্দকৃত ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

আজ সন্ধ্যায় দেশে আসবে হাদির মরদেহ, কাল জানাজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে। দেশের জাতীয় বিমান সার্ভিসের বাণিজ্যিক ফ্লাইটে মরদেহ বিকেল ৩:৫০ মিনিটে রওয়ানা হয়ে সম্ভাব্য সময় সন্ধ্যা ৬:০৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

আগামীকাল শনিবার ঢাকা-৮ এর মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এদিন সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, রাষ্ট্র হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে।

শহীদ হাদির মৃত্যুর সংবাদ সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে পাওয়া গেছে। গত ১২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হওয়া হাদিকে এভারকেয়ার হাসপাতাল ও পরে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসকরা সাত দিন জীবন-মৃত্যুর লড়াইয়ের পর হাদির মৃত্যু নিশ্চিত করেন।

হাদির মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নিহত হাদিকে এক সাহসী ও দেশপ্রেমিক নেতা হিসেবে স্মরণ করছে।

ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ৫৪ ধারায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র, মোটরসাইকেলসহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

ইনকিলাব মঞ্চ দেশের মুসল্লিদের দোয়া ও সহিংসতা পরিহারপূর্বক খুনিদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাম মন্দিরের অর্থ কেলেঙ্কারিতে বিপাকে মোদি সরকার

আজ সন্ধ্যায় দেশে আসবে হাদির মরদেহ, কাল জানাজা

আপডেট সময় ০২:৪২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫