ইনকিলাব মঞ্চের মুখপাত্র শাহীদ শরিফ ওসমান হাদির স্মরণে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে তার নামে ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে গুলিবিদ্ধ ও চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু সংবাদে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গায়েবানা জানাজা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। জানাজার পর ইন্টার্ন চিকিৎসক ডা. নাজমুস সাকিব ছাত্রাবাসের নাম শহীদ ওসমান হাদির নামে রাখার প্রস্তাব দেন, যা শিক্ষার্থীরা একমতভাবে সমর্থন করেন।
অধ্যক্ষ অধ্যাপক ডা. জোবাইদা সুলতানা নিশ্চিত করেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ছাত্রাবাসের নাম ‘শহীদ ওসমান হাদি হল’ রাখা হয়েছে।
এদিকে, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) ও গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও একই দাবিতে আছেন। এসএসএমসিতে ইন্টার্ন চিকিৎসকরা নিজস্ব অর্থায়নে নামফলক তৈরি করে হোস্টেলের প্রধান ফটকে স্থাপন করেছেন। গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর ‘শহীদ ওসমান হাদি হল’ নাম দিয়ে ছাত্রাবাস স্থাপন করেন।
শিক্ষার্থীরা আরও দাবি করেছেন, গোপালগঞ্জ মেডিকেল কলেজে ‘জুলাই ও আধিপত্যবাদবিরোধী কর্ণার’ স্থাপন করা হোক।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!
গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
জাপান ম্যাচে নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি
এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে: ডা. মাহমুদা মিতু
চলে গেলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার
বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় আনন্দের হাওয়া, ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ
৩ দিনের উত্তেজনার পর হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, দোহায় বৈঠক মঙ্গলবার
তিন দিনের উত্তেজনার পর থামছে সংঘাত, মঙ্গলবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান
ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথমবারের মত আনুষ্ঠানিক অনুমোদন পেল ‘শহীদ ওসমান হাদি হল’
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৯:১৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- ৪২৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























