ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী আর্জেন্টিনার পথ এড়াতে কি ইচ্ছাকৃত ড্র পর্তুগালের? ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়াল হাজার লেবাননে অভিযানে প্রাণ গেল ইসরায়েলি প্লাটুন কমান্ডারের ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে কী বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ? অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, এবার ভবিষ্যদ্বাণী ঘানার তান্ত্রিক বোন্সামের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রদর্শন আরও কিছুদিন বিরোধী দলে থাকুন, সমালোচনা শিখে যাবেন নকআউটের পথে স্বস্তিতে আর্জেন্টিনা, বিপাকে ইউরোপের বড় দলগুলো

আনোয়ারায় শীতে কাঁপতে থাকা দুই শিশুকে ফেলে পালাল মা–বাবা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ২৫২৫ বার পড়া হয়েছে

কনকনে শীতের রাতে অসুস্থ দুই শিশুকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে গেছে তাদের মা–বাবা। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় সড়কের পাশে কাঁপতে থাকা অবস্থায় চার বছর বয়সী এক কন্যাশিশু ও তার দুই বছর বয়সী ভাইকে দেখতে পান সিএনজিচালিত অটোরিকশাচালক মহিম উদ্দিন। মানবিক কারণে তিনি শিশু দুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন।
মহিম উদ্দিন জানান, সন্ধ্যার পরও দুই শিশুকে অসহায়ভাবে বসে থাকতে দেখে তিনি এগিয়ে যান। বড় শিশুটির সঙ্গে কথা বলে তাদের দুরবস্থা বুঝতে পেরে মানবিক কারণে নিজ বাড়িতে নিয়ে যান।
উদ্ধার হওয়া বড় বোন আয়শা (৪) জানায়, তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। তাদের বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝিনুক আখতার। আয়শার ভাষ্যমতে, মা–বাবার কাছ থেকে এনে এক খালা তাদের সড়কের পাশে বসিয়ে রেখে চলে যান।
মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, দুই শিশুই অসুস্থ এবং ছোট শিশুটি প্রতিবন্ধী। রাতে গরম পানি দিয়ে গোসল করানো ও খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বাভাবিক হয়েছে। শিশুদের অসুস্থতার কারণেই মা–বাবা এমন অমানবিক কাজ করে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, উদ্ধার হওয়া শিশু দুটিকে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেইভহোমে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ জন্য পুলিশ প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

আনোয়ারায় শীতে কাঁপতে থাকা দুই শিশুকে ফেলে পালাল মা–বাবা

আপডেট সময় ১১:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫