ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ৫২ জন কারাগারে চট্টগ্রামে জামায়াত নেতার মাদরাসায় মিলল ১৩ বস্তা সরকারি ধানের বীজ বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম ইরানের পরমাণু ইস্যুর চেয়ে তেলের দাম কম রাখাই এখন ‘টপ প্রায়োরিটি’: ভ্যান্স স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ঠিকাদার নয়, ফাইন্যান্সসিয়াল কনসালট্যান্ট: রাশেদ খাঁন নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: ইসলামী আন্দোলন ভারতের প্রতি নেতিবাচক মনোভাবে এগিয়ে পাকিস্তানিরা, পিছিয়ে নেই বাংলাদেশও আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বাংলাদেশ: বিসিবি সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

এবার নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অটল বাংলাদেশ। সোমবারের মধ্যে আইসিসি থেকে দ্বিতীয় চিঠির জবাব আশা করছে বিসিবি, জানালেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি আরও বলেন, তামিম ইকবালকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের আরও চিন্তাভাবনা করা উচিৎ ছিলো।

এদিকে গ্রে-নিকোলস ক্রিকেটার্স জিএনসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হচ্ছে জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে হয়েছে টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তবে, টুর্নামেন্ট নয় বিসিবি বসকে জবাব দিতে হয়েছে নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানানো প্রসঙ্গে। বুলবুল জানান, এখনো নিজেদের অবস্থানে অনড় বিসিবি। সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে কোন আলোচনা হয়েছে কিনা এমন কোন তথ্য জানা নেই বুলবুলের। মুস্তাফিজকে আবারো আইপিএলে ফেরানোর দাবিটি গুজব বলেও মন্তব্য করেন তিনি।

তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের সমালোচনা করেছেন বিসিবি সভাপতি। নিজের দায়িত্ব গ্রহণের পর প্রতিটি দিনকে তিনি ব্যাখ্যা করেছেন একেকটি ওভারের সঙ্গে। ক্রিকেটীয় ঢঙে বলেছেন, কোন কোন বলে পরাস্ত হলেও এখনো আউট হননি তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ৫২ জন কারাগারে

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বাংলাদেশ: বিসিবি সভাপতি

আপডেট সময় ১০:৩৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬