ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৭ বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা, স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্ত্রী ব্যারিস্টার আরমানের চিকিৎসা দরকার: রনি হাজিরা খাতায় স্বাক্ষরের পর ছেলেকে দিয়ে ক্লাস করানো সেই শিক্ষিকা বহিষ্কার হারাম টাকায় বাজেট করলে সেখানে কোনো বরকত হতে পারে না: নায়েবে আমির মুজিবুর মসজিদে বন্দুক হামলা, নিজের জীবন দিয়ে শত শিশুর প্রাণ বাঁচালেন ‘বীর’ আবদুল্লাহ শেখ হাসিনা ওপারে বসে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ সীমান্তে বেড়া: বিএসএফের সঙ্গে বৈঠকে বসছেন শুভেন্দু পদোন্নতি বাতিলের পর বিমানের সেই কর্মকর্তা এবার বরখাস্ত যুদ্ধে জীবন দিতে চাওয়া ইরানিদের গণবিয়ে, সামরিক জিপে হাজির বর-কনে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে যে বার্তা দিলেন নেইমার

ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

এবার ইরানে সাম্প্রতিক বিক্ষোভের জেরে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের দ্রুত বিচারের অঙ্গীকার করেছেন দেশটির প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বুধবার এ তথ্য জানানো হয়েছে। কর্তৃপক্ষ এসব বিক্ষোভকে “দাঙ্গা” হিসেবে আখ্যা দিয়েছে।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে ইরানের প্রধান বিচারপতি আরো বলেন, “যদি কেউ কাউকে পুড়িয়ে দেয়, শিরশ্ছেদ করে এবং আগুন ধরিয়ে দেয়, তাহলে আমাদের দ্রুত কাজ করতে হবে।” তেহরানের একটি কারাগার পরিদর্শনের সময়—যেখানে বিক্ষোভসংক্রান্ত গ্রেপ্তারদের রাখা হয়েছে—তিনি এসব মন্তব্য করেন।

ইরানের সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, এজেই আরও বলেন বিচারগুলো “প্রকাশ্যে” অনুষ্ঠিত হওয়া উচিত। প্রতিবেদনে বলা হয়, তিনি তেহরানের ওই কারাগারে প্রায় পাঁচ ঘণ্টা সময় কাটিয়ে আটক ব্যক্তিদের মামলার নথি পর্যালোচনা করেছেন।

এদিকে মানবাধিকার সংগঠনগুলোর মতে, সাম্প্রতিক বিক্ষোভে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে বিচার বিভাগ ব্যাপকভাবে মৃত্যুদণ্ড প্রয়োগ করতে পারে। এই পরিস্থিতি ইরানে মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৭ বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা, স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্ত্রী

ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির

আপডেট সময় ০৩:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬