ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনা ভক্ত ছাত্রদল নেতাকে এআই দিয়ে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ মেসিকে ছাড়িয়ে এমবাপে, দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের   শিশু শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা জাইমা রহমানের মেসিদের জন্য ডি-মারিয়ার আবেগঘন বার্তা ম্যারাডোনাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডের দোরগোড়ায় মেসি ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির ১৪ দফা ‘ফাঁস’, সারাদেশে নিরবিচ্ছিন্ন রেল ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার আবাসিক হল থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগে ভাঙচুর চিকিৎসা নিতে অসুস্থ হনুমান নিজেই হাজির প্রাইভেট ক্লিনিকে উপসাগর থেকে তেল পাচারে ইরানের ‘চোরাচালান’ কৌশল ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে এনসিপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

এবার নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, এই নির্বাচন কমিশনের প্রতি আমরা বিশ্বাস রাখতে পারছি না। এই নির্বাচনে আমরা অংশ নেব কি না তা আমরা এখনো বিবেচনা করতে পারছি না। ‌‌আসিফ মাহমুদ অভিযোগ করেন, দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি বা ঋণখেলাপির গ্যারান্টারদের অনেককে ছাড় দেওয়া হয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি।

এ সময় ছাত্রদলের আজকের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে একটি নাটক বলে আখ্যায়িত করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, আজ পুরো জিনিসটা এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হচ্ছে। নির্বাচন কমিশনে যাওয়ার সময় দেখলাম ছাত্রদলের দুই তিন হাজার নেতাকর্মী এক ধরনের মব সৃষ্টি করেছে আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে; যে দিন আপিল শুনানির শেষ দিন। বাইরে থেকে তারা একটা এক্সটারনাল প্রেশার তারা তৈরি করে রেখেছে।

আসিফ মাহমুদ বলেন, রায়ের পূর্বমুহূর্তে যে অপরাধী বা অপরাধীর পক্ষের, তাদের সঙ্গে বসে বিচারক কোন রায় দেয়। তবে সেই রায় কোনোভাবেই নিরপেক্ষ রায় হওয়ার সুযোগ নেই। আমরা দেখলাম কমিশনার সদস্যরা ১৫ মিনিটের কথা বলে দেড় ঘণ্টা সময় তাদের (বিএনপির একদল নেতা) সঙ্গে ডিসকাস করেছেন। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এনসিপির মুখপাত্র বলেন, তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকের সঙ্গে বৈঠক করলেন। এরপর তারা এসে রায় দিলেন। এটা যে এক পাক্ষিক হয়েছে তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা ভক্ত ছাত্রদল নেতাকে এআই দিয়ে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ

ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে এনসিপি

আপডেট সময় ১০:৩৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬