ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

ইলিয়াস আলীর ছবি হাতে সিলেটের নির্বাচনি সমাবেশে বিএনপি নেতাকর্মীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

এবার গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্মরণে আবেগঘন পরিবেশ তৈরি হয় বিএনপির প্রথম নির্বাচনি জনসভায়। বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এই সমাবেশে ইলিয়াস আলীর ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে উপস্থিত হয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সরজমিনে দেখা যায়, সকাল থেকেই সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করেন। মিছিলগুলোতে গুম হওয়া এই নেতার নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কেউ ইলিয়াস আলীর গুমের বিচার দাবি করেন, আবার কেউ তাকে ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন।

এদিকে সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। মাঠের বাইরে সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনের চিত্রও নজর কাড়ে। এই আসনে গুম হওয়া ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদির লুনা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। তাকে সমর্থন জানিয়ে ব্যানার ও পোস্টার নিয়ে নেতাকর্মীদের সমাবেশে অংশ নিতে দেখা যায়।

বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা থেকে আসা মিছিলগুলো মাঠে প্রবেশের সময় ইলিয়াস আলীর নামে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলে অংশ নেওয়া ছাত্রদল নেতা জসিম বলেন, ইলিয়াস আলী শুধু সিলেটের নয়, তিনি বাংলাদেশের নেতা ছিলেন। তার জনপ্রিয়তায় ভীত হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তাকে গুম করেছে। বিশ্বনাথ উপজেলা থেকে এসেছেন ষাটোর্ধ্ব বিএনপি নেতা আমজাদ হোসেন। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনি জনসভায় খালেদা জিয়াকে সিলেট নিয়ে এসছেন ইলিয়াস আলী। আর আজকে খালেদা জিয়াও আর আমাদের নেতা ইলিয়াস আলীও নেই। দুইজনই শেখ হাসিনার নির্যাতনের শিকার হয়েছেন।

উল্লেখ্য, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন। বিএনপির অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে ‘গুম’ করেছে।

এদিকে সিলেট বিএনপির একাধিক নেতা জানান, ২০১১ সালের মাঝামাঝি সময়ে ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধের দাবিতে ইলিয়াস আলীর নেতৃত্বে সিলেটে যে তীব্র আন্দোলন গড়ে ওঠে, তা ছিল বিরল। আঞ্চলিক স্বার্থে এমন গণআন্দোলন দেশে খুব কমই দেখা গেছে। গুমের ১৩ বছর পেরিয়ে গেলেও সিলেটের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম ও নির্বাচন এলেই ইলিয়াস আলী আজও আলোচনার কেন্দ্রে থাকেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইলিয়াস আলীর ছবি হাতে সিলেটের নির্বাচনি সমাবেশে বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময় ১২:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬