ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের মূল্য পুরো বিশ্বকে দিতে হচ্ছে: ইরান সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি যুদ্ধের অর্থ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করতে চায় ইউক্রেন রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল জর্দার কৌটায় জমিয়ে ছিলেন ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা পচে-ঝাঁঝরা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম: শেখ হাসিনা ইরান যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের আর্থিক সুবিধা দিতে অস্বীকৃতি পেন্টাগনের বন্যায় মৃত্যু ভেবে শেষকৃত্যের প্রস্তুতি, ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নারী প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুই বাড়ির মালিক বৃদ্ধা!

ভোট আমি ধানের শীষে দেব: ওমর সানী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৮০ বার পড়া হয়েছে

এবার নতুন করে আলোচনার কেন্দ্রে এলেন চিত্রনায়ক ওমর সানী। ওমর সানী ফেসবুকে লিখেছেন, ‘বের করেন কোনো কিছু আমার খুঁজে পান কি না? ভোট আমি ধানের শীষে দেব।পোস্টটির সঙ্গে একটি ছবি যুক্ত করে তিনি কার্যত নেটিজেনদের ছুড়ে দিয়েছেন প্রকাশ্য চ্যালেঞ্জ, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন কি না, তার প্রমাণ দেখানোর জন্য। আর সেই চ্যালেঞ্জের সামনেই নেটিজেনরা তুলে এনেছেন তার স্ত্রীর রাজনৈতিক অবস্থান।

তার স্ত্রী নায়িকা মৌসুমী আওয়ামী লীগের এমপি হতে চেয়েছিলেন। ছেলেকে নিয়ে তিনি মনোনয়নপত্র কিনতে গিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখ যুক্ত হয়েছেন। সেখানে ছিলেন মনির খান, রবি চৌধুরী, নায়িকা শিমলাসহ অনেকে। তারা প্রকাশ্যেই ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। কিন্তু অতীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছিলেন, এমন অভিযোগে এসব তারকার অনেকেই এখন সামাজিক মাধ্যমে ট্রলের মুখে পড়ছেন।

এই প্রেক্ষাপটে ওমর সানীর পোস্টকে দেখা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি একটি রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার চেষ্টা হিসেবে। কারণ, তার আগে থেকেই শোবিজ অঙ্গনে আলোচনা চলছিল আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ছিলেন এমন শিল্পীরা হঠাৎ করেই ধানের শীষে ভোট চাইছেন। সামাজিক মাধ্যমের বিতর্কের জবাবেই পোস্টটি ওমর সানী দিয়েছেন। তবে প্রতিক্রিয়াগুলো একমুখী ছিল না। অনেক নেটিজেন সরাসরি তাকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দেন। কেউ কেউ তার অতীত অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। সবচেয়ে বেশি আলোচিত হয় আরেকটি প্রসঙ্গ।

ওমর সানীর স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী আওয়ামী লীগের রাজনীতিতে আগ্রহী ছিলেন। নেটিজেনদের একাংশ মনে করিয়ে দেন, মৌসুমী একসময় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়ন চেয়ে সংবাদ সম্মেলনও করেছিলেন। এরপর ২০১৯ সালের ১৬ জানুয়ারি মৌসুমী মনোনয়নপত্র কিনতে যান আওয়ামী লীগ অফিস থেকে। মনোনয়ন ফরম কিনতে সেদিন বুধবার বিকেল পৌনে ৪টার দিকে তিনি আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে যান। এ সময় মৌসুমীকে ঘিরে সেলফি তোলার হিড়িক পড়েছিল। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ মৌসুমীকে মনোনয়ন দেয়নি। মৌসুমী বর্তমানে কোনো দলের রাজনীতিতেই সক্রিয় নন। তিনি আমেরিকায় বসবাস করছেন দীর্ঘদিন ধরে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের মূল্য পুরো বিশ্বকে দিতে হচ্ছে: ইরান

ভোট আমি ধানের শীষে দেব: ওমর সানী

আপডেট সময় ০২:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬