ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদার দাবিতে ফলের দোকানে ভাঙচুর, বিএনপি নেতা গ্রেপ্তার অন্তঃসত্ত্বা নারী ধর্ষণের ভাইরাল হওয়া ঘটনা নিয়ে যা জানা গেল সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল

উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দের লোক নিয়োগ দিয়ে লাভবান হওয়ার চেষ্টা করছে: ইশরাক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

এবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ‘গুরুতর’ তুলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তার দাবি, উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দের লোক নিয়োগ দিয়ে লাভবান হওয়ার চেষ্টা করছে। আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগরভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইশরাক হোসেন। এ সময় তিনি আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন।

এদিকে ইশরাক হোসেন বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দের ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আর্থিক ও রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন। এ ক্ষেত্রে তিনি দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন। গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন।’

উপদেষ্টা আসিফ মাহমুদ শপথ ভঙ্গ করেছেন দাবি করে তিনি বলেন, অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।

মঙ্গলবার সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন ইশরাকের সমর্থকরা। ‘আমরা ঢাকাবাসী’র ব্যানারে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন তারা। এদিকে গতকাল সোমবার নগর ভবনে একটি সভায় অংশ নেন ইশরাক হোসেন। সেখানে তাকে প্রধান অতিথি রাখা হয়। ওই সভার ব্যানারে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে উল্লেখ করা হয়।

সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই।’

তিনি বলেন, ‘তবে এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদার দাবিতে ফলের দোকানে ভাঙচুর, বিএনপি নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দের লোক নিয়োগ দিয়ে লাভবান হওয়ার চেষ্টা করছে: ইশরাক

আপডেট সময় ০২:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫