ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে: নাসীরুদ্দীন ইরানি হামলায় ভয়ে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা আশুরার দিনে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান মামদানির প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত

বিসিবি বোর্ড ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে।

নতুন এই কমিটিতে তামিম ইকবাল ছাড়াও জায়গা পেয়েছেন দেশের ক্রিকেট অঙ্গনের দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খান। ক্রীড়া প্রশাসনের পাশাপাশি বিভিন্ন পেশা ও পটভূমির ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে কমিটিতে।

অ্যাডহক কমিটির একমাত্র নারী সদস্য ব্যারিস্টার রাশনা ইমাম, যিনি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। তিনি বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

কমিটিতে আরও রয়েছেন সৈয়দ ইব্রাহীম আহমদ, যিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর ছেলে, তরুণ রাজনীতিবিদ ও কলামিস্ট ইসরাফিল খসরুও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে ও ঢাকা ব্যাংকের পরিচালক তরুণ ব্যবসায়ী মির্জা ইয়াসির আব্বাসও রয়েছেন এই কমিটিতে। সাবেক বোর্ড পরিচালক ও ক্লাব সংগঠক ফাহিম সিনহা—যিনি বিসিবির সাবেক সহসভাপতি ও পরিচালক আফজালুর রহমান সিনহার ছেলে—তাকেও রাখা হয়েছে নতুন কমিটিতে।

এছাড়া অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ও বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান ও ইস্টকোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানজিল চৌধুরী এবং বিসিবির সাবেক পরিচালক ও ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান ব্যারিস্টার মির্জা সালমান ইস্পাহানিও অ্যাডহক কমিটির সদস্য হয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে: নাসীরুদ্দীন

বিসিবি বোর্ড ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

আপডেট সময় ১২:৪৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬