ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে: নাসীরুদ্দীন ইরানি হামলায় ভয়ে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা আশুরার দিনে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান মামদানির প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত

বিসিবির কমিটিতে যুক্ত হলেন প্রতিমন্ত্রী ইশরাকের ভাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪৬৭ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে সপ্তাহখানেক আগে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটি গঠনের পরপরই বিসিবিতে যুক্ত হয়েছেন মাশরুর হোসেন, যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই। মাশরুর এখন লজিস্টিক ও প্রোটোকল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই লজিস্টিক কমিটির প্রধান হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

সূত্র অনুযায়ী, এই অ্যাডহক কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের এই কমিটি ঘোষণা করে, যার নেতৃত্বে আছেন তামিম ইকবাল।

কমিটির সদস্যদের মধ্যে কয়েকজন রাজনৈতিক পরিবারের সদস্যও রয়েছেন। যেমনমির্জা ইয়াসির আব্বাস, যিনি মির্জা আব্বাসের ছেলে; সৈয়দ ইব্রাহিম আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে; ইসরাফিল খসরু, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর ছেলে; এবং রাশনা ইমাম, যিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

অন্যদিকে, বিসিবি সভাপতির পদে গত ১২ বছর ছিলেন নাজমুল হাসান পাপন। ২০২৪ সালের ২১ আগস্ট তার পদত্যাগের পর থেকে এই পদে একাধিক পরিবর্তন এসেছেফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলের পর বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে: নাসীরুদ্দীন

বিসিবির কমিটিতে যুক্ত হলেন প্রতিমন্ত্রী ইশরাকের ভাই

আপডেট সময় ০২:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬