ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু ঋণ দেয়ার কথা বলে কয়েক লাখ টাকা নি‌য়ে উধাও এন‌জিও! প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী এবার ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ বানাচ্ছে চীন শিক্ষক না আসায় লাঠিসোটা নিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের আন্দোলন আলু বিক্রি বাড়াতে দোকানে নর্তকীর নাচ, ভিডিও ভাইরাল থালাপাতির এক ঘোষণায় বদলে গেলো হিসাব, লাখ লাখ কৃষকের ঋণ মওকুফ!

বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

এবার রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমো (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডা থানা পুলিশ উত্তর বাড্ডা পূর্বাচল উদয়ন ম্যানশন ১০ নম্বর লেনের ৫৯০ নম্বর বাড়ির নবম তলা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ ২০১৯২০ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন। তার বাবার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। বাড়ি মাদারীপুর শীবচর উপজেলার ডাইয়ারচর। 

মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা উল্লেখ করেন, বাসাটির এ৯ নম্বর ফ্ল্যাটে পরিবারের সাথে থাকতেন মুনিরা। বাসায় দরজা বন্ধ করে পরিবারের সবার অগোচরে ফ্যানের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি। টের পেয়ে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় থেকে নিচে নামান। পরবর্তীতে খবর পেয়ে বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মনিরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। 

গুলশান জোনের (বাড্ডা) এডিসি জুয়েল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাওয়া চিরকুটের ভিত্তিতে বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তীকে প্রাথমিকভাবে হেফাজতে নেয়া হয়েছে। পাশাপাশি ওই ছাত্রীর ঘনিষ্ঠ একজন বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম

আপডেট সময় ০৪:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬