ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নতুন কোনো মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আইভীকে একের পর এক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, সেলিনা হায়াৎ আইভী হাইকোর্ট থেকে ১০ মামলায় জামিন পেয়েছেন। আবার নতুন দুই মামলায় তাকে শ্যোন দেখানো হয়েছে। শ্যোন অ্যারেস্ট দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

সর্বশেষ ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা আরো একটি হত্যা মামলায় কারাবন্দি আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে তাকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সমন্বয়কের কাছে চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা

নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ

আপডেট সময় ০৮:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬