ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব ওসমান হাদির কবরে প্রতিদিন ক্ষমা চাইতে যান এক শহীদের বাবা নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং গোয়ালন্দে তিন হাজার টাকায় ভাড়াটে খুনি দিয়ে বড় ভাইকে হত্যা: পুলিশ হালান্ডের নতুন লুকে প্রেমিকার আক্ষেপ, বললেন ‘কান্না পাচ্ছে’ ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের ঘোষণাই সামরিকভাবে পরাজয়ের স্বীকারোক্তি: আইআরজিসি বিএনপি সরকারও ফ্যাসিবাদের পথেই হাঁটছে: ডা. শফিকুর রহমান চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় সেই তরুণী গ্রেফতার ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতার শিক্ষাগ্রহণ করতে হবে: এটিএম আজহারুল ২০ বছর পর যে দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরান ইস্যুতে আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

এবার ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “(ইরান-ইসরায়েল সংঘাত ইস্যুতে) কী করতে হবে বা করা যেতে পারে— এ ব্যাপারে আমার কিছু আইডিয়া আছে, কিন্তু এখনও আমি কোনোটিই চূড়ান্ত করিনি। আমি বরাবরই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিই, কারণ, আপনি জানেন, পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। বিশেষ করে যুদ্ধের সময়। অনেক সময়েই যুদ্ধের সার্বিক গতিপ্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে পরিস্থিতিও বদলে যায়।”

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের ৫ম দিনে, অর্থা’ ১৮ জুন বুধবার ইরানে মার্কিন সামিরক অভিযানের অনুমোদন দেন ট্রাম্প। তবে হামলার চূড়ান্ত নির্দেশ তিনি দেননি। ট্রাম্পের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক প্রকল্প নিয়ে সমঝোতায় আসতে চায় কি না তা দেখতেই অপেক্ষা করছেন তিনি।

ওই কর্মকর্তা বলেছেন, চলতি সপ্তাহে হোয়াইট হাউসে নিজের সামরিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন এবং ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সংক্রান্ত বেশ কয়েকটি পরিকল্পনা তার সামনে তুলে ধরেছেন। কিন্তু ট্রাম্প কোনো সিদ্ধান্ত দেননি। সূত্র : সিএনএন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

ইরান ইস্যুতে আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব: ট্রাম্প

আপডেট সময় ১২:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫