ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের মূল্য পুরো বিশ্বকে দিতে হচ্ছে: ইরান সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি যুদ্ধের অর্থ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করতে চায় ইউক্রেন রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল জর্দার কৌটায় জমিয়ে ছিলেন ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা পচে-ঝাঁঝরা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম: শেখ হাসিনা ইরান যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের আর্থিক সুবিধা দিতে অস্বীকৃতি পেন্টাগনের বন্যায় মৃত্যু ভেবে শেষকৃত্যের প্রস্তুতি, ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নারী প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুই বাড়ির মালিক বৃদ্ধা!

রাজনীতিতে আর জড়াতে চান না দেব, ফিরছেন অভিনয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৫৭৮ বার পড়া হয়েছে

এবার টালিউডের জনপ্রিয় অভিনেতা ও সাবেক সাংসদ দেব জানিয়েছেন, তিনি আর সক্রিয় রাজনীতিতে থাকতে চান না। বরং আগের মতোই পুরোপুরি মন দিতে চান চলচ্চিত্র অভিনয়ে। তৃণমূল কংগ্রেসের হয়ে ২০১৪ সালে রাজনীতিতে যোগ দিয়ে দীর্ঘ এক দশকের বেশি সময় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দেব। তবে সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন।

বুধবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি রাজ্য সরকারের পরিবর্তনকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, নতুন সরকার রাজ্যের উন্নয়ন, শান্তি ও জনগণের কণ্ঠস্বর নিশ্চিত করতে কাজ করবে। একই সঙ্গে বাংলা চলচ্চিত্র শিল্প নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে নিষেধাজ্ঞা ও বিভাজনের সংস্কৃতি বন্ধ হওয়া দরকার এবং শৈল্পিক স্বাধীনতা ও ঐক্য বজায় রাখতে হবে।

নিজের নির্বাচনী এলাকা ঘাটাল নিয়ে দেব বলেন, দীর্ঘদিনের স্বপ্নঘাটাল মাস্টার প্ল্যানবাস্তবায়নে তিনি নতুন সরকারের সহযোগিতা আশা করছেন। সবচেয়ে আলোচনায় এসেছে তার সরাসরি মন্তব্য, রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না। আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই।

তিনি আরও জানান, চলচ্চিত্র শিল্পের উন্নয়ন এবং শিল্পীদের পাশে তিনি নেপথ্য থেকে সবসময় থাকবেন। এদিকে দেবের এই ঘোষণাকে ঘিরে ভক্ত ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তাকে রাজনীতি থেকে সম্পূর্ণ সরে আসার পরামর্শ দিচ্ছেন, আবার অনেকেই চান তিনি শুধু অভিনয়েই মনোযোগী থাকুন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের মূল্য পুরো বিশ্বকে দিতে হচ্ছে: ইরান

রাজনীতিতে আর জড়াতে চান না দেব, ফিরছেন অভিনয়ে

আপডেট সময় ০১:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬